Friday, May 15, 2026

মর্মান্তিক মৃত্যু! স্টোভে ছোলা সেদ্ধ বসিয়ে ঘুমিয়ে পড়েছিলেন দুই যুবক

Date:

Share post:

একটা ছোট্ট দোকান চালান তারা। রীতিমতো লড়াই করে জীবনযুদ্ধে বেঁচে ছিলেন তারা। সকালে দোকান খুলতে হবে। তাই রাতে ছোলা সেদ্ধ করতে বসিয়েছিলেন। কিন্তু সকাল আর দেখতে পেলেন না দুই যুবক। আসলে স্টোভে ছোলা সেদ্ধ করতে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে তাঁদের নিথর দেহ উদ্ধার করলেন প্রতিবেশীরা। ছোলা পুড়ে গিয়ে ধোঁয়ায় ঘর ভরে যায়। তাতেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় ওই দু’জনের।

স্থানীয়রা জানিয়েছেন , ঠেলাগাড়িতে খাবার বিক্রি করতেন তারা। দু’জনেরই বয়স ২০-র কোটায়। নয়ডার সেক্টর ৭০ এলাকা থেকে এই মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। ২২ বছরের উপেন্দ্র এবং ২৩ বছরের শিবম বাসাই গ্রামে একটি ঘর ভাড়া নিয়েছিলেন থাকার জন্য। বাড়িতে রান্না করে বিক্রি করতেন বাজারে। ছোলে বটুরে তৈরির জন্য রাতেই তাই ছোলা সেদ্ধ করতে বসিয়েছিলেন। আর তাতেই অঘটন ঘটে গেল। (Smoke Suffocation Death)

জানা গিয়েছে, স্টোভে ছোলা সেদ্ধ করতে বসিয়ে ঘুমিয়ে পড়েন তারা। এর ফলে একটা সময় পর ছোলা পুড়তে শুরু করে। ধোঁয়ায় ভরে যায় গোটা ঘর। শ্বাসরুদ্ধ হয়ে মারা যান দুই যুবক।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...