Wednesday, May 13, 2026

ছুটির দিনে মৈপীঠে ফিরল দক্ষিণরায়ের আতঙ্ক!

Date:

Share post:

রবিবাসরীয় সকালে বাঘের আতঙ্কে ঘুম উড়ল কুলতলির মৈপীঠ (Maipith, Kultali) এলাকার বাসিন্দাদের। এদিন পঞ্চারঘাট এলাকায় ডোরাকাটার পায়ের ছাপ দেখে স্থানীয়দের অনুমান ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ের কাছাকাছি চলে এসেছে বাঘ। খবর পাওয়া মাত্রই বনদফতরের (Forest Department) তরফে জাল দিয়ে গোটা এলাকা ঘেরার কাজ শুরু হয়েছে।

গত কয়েকদিনে যেভাবে কুলতলিতে বাঘের আনাগোনা বেড়েছে তাতে লোকালয় লাগোয়া অঞ্চলকে কাঁটাতার দিয়ে ঘেরার পরিকল্পনা করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে অনেকেই মনে করছেন যে এবার আর বাঘ একা নয় বরং একজোড়া রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)লোকালয়ের কাছাকাছি ঘোরাফেরা করছে। উত্তর ও দক্ষিণ বৈকুণ্ঠপুরের পর সুন্দরবনের নগেনাবাদে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। এবার ফের মৈপীঠে দক্ষিণরায়ের পায়ের ছাপ দেখে চিন্তায় এলাকাবাসী। দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বন আধিকারিক (DFO) নিশা গোস্বামী জানিয়েছেন যে , ইতিমধ্যেই প্রায় এক কিলোমিটার জায়গা ঘেরা হয়েছে। বাঘ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...