Wednesday, May 13, 2026

ভারত ভাবছে পরিস্থিতির উন্নতি হচ্ছে, সীমান্তে সেনা মহড়া চালাচ্ছে চিন!

Date:

Share post:

লাদাখের বিতর্কিত সীমানায় ক্রমশ উন্নতি হচ্ছে দুদেশের সম্পর্কের, প্রেস বিবৃতি দিয়ে জানাচ্ছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। অথচ সেই সময়ই লাদাখের সীমান্তে (Ladakh border) মহড়া (drill) চালাচ্ছে চিনের সেনা (Chinese troop)। সম্প্রতি ভারত অধিকৃত লাদাখের দুটি এলাকা চিন দখল করে নিয়ে নিজেদের বলে ঘোষণা করেছে। ভারতের পক্ষ থেকে শুধুমাত্র বিবৃতি জারি করে জানানো হয়েছে ভারতের এলাকা নিজেদের নামে চালানোর চিনের অভিপ্রায়ের কড়া নিন্দা করে। এবার লাদাখের কাছে চিনের সেনা মহড়ার খবরও নেই ভারতের বিদেশমন্ত্রকের কাছে। রাজনীতিকদের দাবি, দুই এলাকা হাতছাড়া হওয়ার পরেও জানতে পারেনি ভারত। এবারেও চিনা সেনা ঢুকে পড়ার পরে হুঁশ ফিরবে ভারতের।

সম্প্রতি লাদাখের উত্তরের দুটি এলাকা চিনের হোটান (Hotan) প্রদেশের অন্তর্গত বলে দাবি জানায় চিন। সেই সমস্যার এখনও কোনও সমাধান হয়নি। আদৌ সেই দুই এলাকা চিন দখল করেছে কিনা সেই প্রশ্নের উত্তর নেই স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রকের কাছে। সেনাপ্রধান (Chief of Army Staff) উপেন্দ্র দ্বিবেদী দাবি করছেন লাদাখের দক্ষিণের ডেমচক (Demchok) ও ডেসপাং (Depsang) এলাকায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে। সীমান্ত দিয়ে নিজেদের এলাকায় নজরদারি শুরু করেছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী। লাদাখি মেষপালকদের যাতায়াতের তথ্য তুলে ধরে এই আশ্বাস দেওয়া হয়।

তবে হোটান (Hotan) নিয়ে যেমন কোনও উত্তর নেই ভারতের কাছে, তেমনই লাদাখের উচ্চ মালভূমি (high plateau) এলাকায় চিনা সেনা যে মহড়া (drill) চালাচ্ছে, তা নিয়েও কোনও উত্তর নেই ভারতের কাছে। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) দেখা যায়, অত্যাধুনিক যুদ্ধপ্রক্রিয়ার মহড়া চালানো হচ্ছে। সেই সঙ্গে স্বয়ংক্রিয় অস্ত্র, সেনা যানবাহন ও ড্রোন হামলারও প্রস্তুতি সারা হয়ে গিয়েছে লাল সেনার।

Related articles

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...