Sunday, May 10, 2026

ফলতায় সেবাশ্রয়, দ্বিতীয় দিনে ১৪ হাজার পরিষেবা

Date:

Share post:

ডায়মন্ড হারবার বিধানসভার পর ফলতা বিধানসভা এলাকায় শুরু হয়েছে সেবাশ্রয়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরে দ্বিতীয় দিনেই ব্যাপক সাড়া পড়ল ফলতায়। সোমবার ফলতা বিধানসভা এলাকার ৪০টি শিবির উপস্থিতির সংখ্যা ছিল ১৩,৯৬২। তার মধ্যে ৯,৪১০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ওষুধ বিতরণ করা হয়েছে ১১,৫৯৬, জনকে। ২৮৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে অন্য হাসপাতালে। এই নিয়ে ১২ দিনে ৩ লক্ষ ১ হাজার ৬৪৩ জন পরিষেবা পেলেন।

এদিন সুদূর রাজস্থান থেকে গঙ্গাসাগরে তীর্থ করতে আসা এক প্রৌঢ়া অসুস্থ হয়ে পড়েন। তাঁর হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়, তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় ফতেপুর পঞ্চায়েত মাঠের সেবাশ্রয় শিবিরে। অক্সিজেন ও ওষুধপত্র পেয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি। তারপর রওনা দেন গঙ্গাসাগরের পথে। উল্লেখ্য, ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন।

আরও পড়ুন- চলবে মেরামতির কাজ! টানা চারদিন বন্ধ বালি ব্রিজ দিয়ে ট্রেন চলাচল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...

চন্দ্রনাথের খুনি ভিনরাজ্যের: উত্তরপ্রদেশের পরে বালি থেকে মিলল জোরালো সূত্র

আততায়ীদের ফেলে যাওয়া গাড়ির সূত্র ধরে এবার নতুন সূত্র চন্দ্রনাথ রথের খুনের তদন্তকারীদের হাতে। একদিকে উত্তরপ্রদেশ থেকে ভিন...

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...