Saturday, June 20, 2026

রাত পোহালেই সাগরে মকরসংক্রান্তির পুণ্যস্নান! উপচে পড়া ভিড়, সতর্ক রাজ্য

Date:

Share post:

রাত পোহালেই মকরসংক্রান্তির পুণ্যস্নান শুরু হবে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে পৌঁছেছেন গঙ্গাসাগরে। যদিও এই আসা শুরু হয়েছিল অনেক আগে থেকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরজমিনে খতিয়ে দেখে গিয়েছেন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। ২৪ ঘণ্টা সতর্ক রয়েছে প্রশাসন। ১,১৫০টি ক্যামেরার মাধ্যমে চলছে লাগাতার নজরদারি। পুণ্যার্থীদের জন্য সবরকম ব্যবস্থা জারি রেখেছে রাজ্য সরকার। একডজন মন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন। এই সাগরমেলার জন্য তাঁরা ঘাঁটি গেড়েছেন নিজ নিজ ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী নিজে কড়া নজর রাখছেন সবকিছুর উপর।

ইতিমধ্যেই গঙ্গাসাগরে কয়েক লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান সেরে বাড়ি চলেও গিয়েছেন। প্রশাসনের রিপোর্ট অনুযায়ী ১ তারিখ থেকে এখনও পর্যন্ত ৪২ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান সেরেছেন গঙ্গাসাগরে। এ রাজ্য তথা ভিন রাজ্যের পুণ্যার্থীর ভিড়ে উপচে পড়ছে গঙ্গাসাগরে। এ বছর প্রয়াগে কুম্ভমেলা থাকলেও গঙ্গাসাগরের পুণ্যার্থীদের ভিড়ে কমতি নেই। কেউ এসেছেন রাজস্থান, কেউ বিহার, কেউ উত্তরপ্রদেশ— আবার কেউ এ-রাজ্যের সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে। সমুদ্রতট বরাবর চলছে সচেতনতামূলক মাইকিং প্রচার। পুণ্যার্থীরা গভীর সমুদ্রে যাতে না নেমে পড়েন— সেইদিকে লক্ষ্য রাখা হচ্ছে, অন্যদিকে চুরি রুখতে সচেতন করা হচ্ছে পুণ্যার্থীদের। তবে মহাকুম্ভ থাকার কারণে এ-বছরের ভিড় অনেকটাই কম। তবে মেলার ব্যবস্থাপনা নিয়ে প্রত্যেকে সাধুবাদ জানাচ্ছে রাজ্য সরকারকে। গঙ্গাসাগর এসে পৌঁছেছেন পুরীর শঙ্করাচার্যও।

আরও পড়ুন- ফলতায় সেবাশ্রয়, দ্বিতীয় দিনে ১৪ হাজার পরিষেবা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...