Friday, June 19, 2026

নেতা হিসাবে বুমরাহ নয়, এই তরুণ ক্রিকেটারকে পছন্দ গম্ভীরের

Date:

Share post:

জোর চর্চায় রোহিত শর্মার ক্রিকেট কেরিয়ার। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসর নিতে পারেন ভারত অধিনায়ক। আর এরই মধ্যে ভারতের নতুন অধিনায়ক নিয়ে চলছে জোর জল্পনা। শোনা যাচ্ছে, ইংল্যান্ড সিরিজ থেকেই না কি দায়িত্ব নেবেন যশপ্রীত বুমরাহ। তবে এখানেই এসেছে টুইস্ট। সূত্রের খবর, গৌতম গম্ভীর নাকি অধিনায়ক হিসাবে বুমরাহ নয়, যশস্বী জয়ওয়ালের নাম প্রস্তাব করেছেন।

সূত্রের খবর, অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্স এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা নিয়ে শনি এবং রবিবার মুম্বইয়ে বোর্ডকর্তাদের সঙ্গে বৈঠক হয় প্রধান নির্বাচক অজিত আগারকার, কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার। সেখানে নেতা হিসাবে রোহিতের সম্ভাব্য পরিবর্ত হিসাবে বুমরাহের নাম নিয়ে আলোচনা হয়। তবে বুমরাহের ঘন ঘন চোট পাওয়ার প্রবণতা ভাবিয়েছে নির্বাচকদের। তাই বিকল্প নেতা হিসাবে নির্বাচকেরা ঋষভ পন্থের নাম প্রস্তাব করেন। আর জানা যাচ্ছে, এই প্রস্তাব মানতে নারাজ গম্ভীর। তিনি বেছে নেন যশস্বীকে । আর গম্ভীরের এই সিদ্ধন্ত নিয়ে চিন্তায় জাতীয় নির্বাচকরা। ২৩ বছরের ক্রিকেটার এখনও পর্যন্ত কোনও দলকে নেতৃত্ব দেননি। ভারতের এই অবস্থায় সম্পূর্ণ আনকোরা একজনকে কী ভাবে নেতৃত্বের ভার দেওয়া যায় তা নিয়ে বোর্ডকর্তারাও চিন্তিত। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে নারাজ তাঁরা। পুরোটাই ভাবনাচিন্তার স্তরে রয়েছে।

সাধারণত তিন ফরম্যাটের জন্য এক অধিনায়কেই ভরসা রাখে ভারতীয় বোর্ড। এই মুহুর্তে টিম ইন্ডিয়ার ছোট ফর্ম্যাটের অধিনায়ক সূর্যকুমার যাদব। ৫০ ওভারের ক্রিকেট থেকে রোহিত সরে গেলে মনে করা হচ্ছে, সূর্যকুমার যাদব দায়িত্ব নিতে পারেন।

আরও পড়ুন- কোমর দোলালেন গুকেশ-বিশ্বনাথন আনন্দ, ভাইরাল ভিডিও, মন কেড়েছে নেটিজেনদের

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...