Sunday, May 10, 2026

মহাকুম্ভে কল্পবাসী হলেন জোবস-ঘরণী লরেন! থাকবেন ২৯ জানুয়ারি পর্যন্ত

Date:

Share post:

মহাকুম্ভে কল্পবাসী হচ্ছেন অ্যাপল-এর সহ প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল। ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছেন তিনি। থাকবেন ২৯ জানুয়ারি পর্যন্ত। সঙ্গমে ডুব দিয়ে পুন্যস্নানের পাশাপাশি সাধুসন্তদের শিবিরে শিবিরে ঘুরে নিয়মিত ধর্মোপদেশ শুনবেন তিনি। অন্যান্য কল্পবাসীদের মতোই অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রার অনুশীলন করবেন তিনি। ভোরের আগেই গঙ্গায় স্নান করে নিয়মিত বসবেন ধ্যান এবং উপাসনায়। ইতিমধ্যে নিরঞ্জনী আখড়ায় তাঁর নতুন নাম করণও হয়েছে, কমলা।

লক্ষণীয়, মহাকুম্ভের অন্যতম আকর্ষণীয় প্রথা। হিন্দুপুরাণ বলছে, কল্প মানে দীর্ঘসময় এবং বাসের অর্থ বসবাস। গোটা মাঘমাস শীতকে পরোয়া না করে সঙ্গমের বালুতটে থাকতে হয় কল্পবাসীদের। নিষ্ঠার সঙ্গে তা পালন করবেন জোবস-ঘরণী। এদিকে লগ্ন-তিথির অপেক্ষা না করে সোমবারই শুরু হয়ে গিয়েছে শাহিস্নান। কিন্তু প্রশ্ন উঠেছে সঙ্গমের বিলাসবহুল কুটির নিয়ে। প্রতিরাতের খরচ ২০,০০০ টাকা। কুটিরে পা রাখামাত্রই হাতে চলে আসছে ‘ওয়েলকাম ড্রিঙ্কস’। যোগীর সরকার মুখে নেশামুক্ত পুন্যস্নানের কথা বললেও বিলাসবহুল কুটিরে এমন আয়োজন দেখে বিস্মিত পুন্যার্থীরা।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর গান নিয়ে শো হবে অন্যত্রও, কসবার পিঠেপুলি উৎসবে ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...

বিজেপি ক্ষমতায় আসতেই কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলি

বাংলার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়ে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি (BJP)। ক্ষমতার হাত বদল হতেই শুরু...

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...