Sunday, March 15, 2026

সংক্রান্তিতে বাড়লো উষ্ণতা, চলতি সপ্তাহেই পারদ পতনের পূর্বাভাস! 

Date:

Share post:

পঁচিশের মকর সংক্রান্তির পুণ্যস্নানে জাঁকিয়ে শীতের কাঁপুনি উধাও। আবহাওয়ার উষ্ণতা বৃদ্ধিতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে পৌঁছল ১৬ ডিগ্রির ঘরে। আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। তবে চলতি সপ্তাহেই তাপমাত্রা ফের নামতে পারে বলে মনে করা হচ্ছে।উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি। দার্জিলিঙে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে। বুধবারের পর থেকে সামান্য হলেও পারদপতন হতে পারে।

মঙ্গলবার সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই হালকা রোদের দেখা মিলেছে। গঙ্গাসাগরে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর মূলত পরিষ্কার আকাশ থাকবে। রাজ্যজুড়ে মাঝারি শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা একদম নেই।কলকাতা-সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি।মহানগরীতে (Kolkata ) বাড়লো রাতের তাপমাত্রা। আগামী ৪-৫ দিন সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম বলেই মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।

spot_img

Related articles

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...