Friday, May 15, 2026

প্যাট কামিন্সকে হারিয়ে সেরা যশপ্রীত বুমরাহ

Date:

Share post:

ডিসেম্বর মাসের আইসিসির সেরা ক্রিকেটার হলেন যশপ্রীত বুমরাহ। এদিন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা জানিয়ে দেয় এই মুহূর্তে বিশ্বসেরা ক্রিকেটার বুমরাহই। আইসিসির মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় পেসার।

ডিসেম্বর মাসে বিশ্বের সেরা ক্রিকেটার হিসাবে মনোনয়ন পেয়েছিলেন বুমরাহ। এই মনোনয়নে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসন। দুজনকে হারিয়ে আইসিসির মাসের সেরা নির্বাচিত হন বুমরাহ। বিশ্ব জুড়ে ক্রিকেটপ্রেমী, আইসিসির বিশেষজ্ঞ কমিটি, প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটে সেরা ক্রিকেটার নির্বাচিত হন ভারতীয় তারকা বোলার।

বর্ডার-গাভাস্কর সিরিজে বল হাতে দাপট দেখান ভারতীয় তারকা বোলার। পাঁচ টেস্টে ৩২ উইকেট তুলে নেন তিনি। প্রথম টেস্টে কার্যত বুমরাহর একার কাছেই হারে প্যাট কামিন্সের দল। এই আগুন ফর্মেরই পুরস্কার পেয়েছেন তিনি। পারথে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। সেই টেস্টে জয়ও পেয়েছিল ভারত। গোটা মাসে তাঁর গড় ছিল মাত্র ১৪.২২।

আরও পড়ুন- হাঁটু মুড়ে সিঁড়ি চড়ে তিরুপতি মন্দিরে নীতিশ, ভাইরাল ভিডিও

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...