Monday, May 18, 2026

আজ SSC-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি

Date:

Share post:

নতুন বছরের প্রথম শুনানিতে ২৬ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেনি সুপ্রিম কোর্ট (Supreme Court)। গত মঙ্গলবার মামলা মুলতুবি হয়ে যাওয়ার পর আজ ১৫ জানুয়ারি ফের শুনানি হতে চলেছে। এর আগে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল। এদিন দুপুরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Sanjib Khanna) এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত বছর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয়। এর বিরুদ্ধেই সুপ্রিম আদালতে গেছে রাজ্য, এসএসসি এবং চাকরিহারাদের একাংশ। প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে এই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হয়। সেক্ষেত্রে আগের রায় বহাল রেখে ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হবে, না কি যোগ্য-অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করা হবে, তা বিবেচনা করে রায় ঘোষণা হবে বলে পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির। রাজ্যের তরফে বারবার দাবি করা হয়েছিল পাঁচ হাজার অযোগ্যদের জন্য পুরো প্যানেল বাতিল করা কখনই যুক্তিযুক্ত হতে পারে না। আজ এই মামলায় শীর্ষ আদালত কী রায় দেয়, বা ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ সম্পর্কে কোনও সিদ্ধান্ত হয় কিনা সেই দিকে নজর থাকবে।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...