Monday, April 27, 2026

দিল্লিতে বিজেপিকে পরাজিত করতে পারে আপ-ই: মত অভিষেকের

Date:

Share post:

বিজেপি বিরোধী জোট নিয়ে আঞ্চলিক দলগুলির অবস্থান তৃণমূলের তরফ থেকে স্পষ্ট করে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জোট গঠনের শুরু থেকে যে এলাকায় যে দল শক্তিশালী সেই দলকে সমর্থনের যে অঙ্গীকার I.N.D.I.A. জোট সদস্যরা নিয়েছিল, তা দিল্লি বিধানসভা নির্বাচন (Delhi Assembly Election) বিতর্কের আগে ফের একবার স্মরণ করিয়ে দিলেন তিনি। সেই সঙ্গে দিল্লি নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার ক্ষমতাশালী আপ-কে সর্বশক্তি দিয়ে সহযোগিতা করার বার্তাও দিলেন।

সম্প্রতি একের পর এক আঞ্চলিক ও জোট সঙ্গী দল কংগ্রেসের সঙ্গে জোটের পথ থেকে সরে এসেছে স্থানীয় নির্বাচনে। দিল্লিতে প্রকাশ্যে আপের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ির পথে নেমেছে কংগ্রেস ও রাহুল গান্ধী। এই পরিস্থিতিতে জোট তৈরির প্রাথমিক নীতিটি স্মরণ করিয়ে দিলেন অভিষেক। তিনি বলেন, যখন I.N.D.I.A. জোট তৈরি হয়েছিল তখন একটা সিদ্ধান্ত সকলে সমর্থন করেছিল যে যেখানে শক্তিশালী সেখানে সর্বশক্তি প্রয়োগ করে তাঁর পাশে দাঁড়ানো উচিত। যেমন বাংলায় তৃণমূলের (TMC) ক্ষমতা রয়েছে। তৃণমূলের সঙ্গে জোটের শরিকরা সকলে দাঁড়াবে। দিল্লিতে আপের (AAP) সরকার রয়েছে। যেখানে ওদের ক্ষমতা ওদের সঙ্গে আমরা দাঁড়াবো। যেখানে কংগ্রেস (Congress), ডিএমকে-র (DMK) ক্ষমতা সেখানে তাঁদের পাশে দাঁড়াবো।

সেই সঙ্গে দিল্লি নির্বাচনে আপ-কে (AAP) সমর্থন করার কারণও স্পষ্ট করে দেন তিনি। অভিষেকের দাবি, গত নির্বাচনে আপের সরকার ৭০ আসনের মধ্যে ৬৭ আসন জিতেছিল। যেখানে ওদের হাতে ক্ষমতা সেখানে ওদের সঙ্গে আমরা দাঁড়াব। দিল্লিতে (Delhi) বিজেপিকে পরাজিত কে করতে পারে? আম আদমি পার্টি (AAP) করতে পারে, না কংগ্রেস পারে। আম আদমি পার্টি করতে পারে। বিজেপিকে পরাজিত করা উদ্দেশ্য যদি হয় যে বিজেপিকে পরাজিত করতে সর্বশক্তি প্রয়োগ করছে তাকে বলিষ্ঠ করব। তা নাহলে বিজেপির লাভ।

Related articles

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...