Thursday, April 23, 2026

সইফের উপর হামলা, শাহরুখ-সলমনেরও ঝুঁকি আছে! বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সব থেকে ভালো: মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মুম্বইতে বাড়ির ভিতরেই আক্রান্ত হয়েছেন অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। অস্ত্রোপচারের পরে এখন স্থিতিশীল তিনি। সইফের দ্রুত আরোগ্য কামনা করে স্যোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট করার পরে, সাংবাদিক বৈঠকে নাম না করে মুম্বইয়ের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “সব রাজ্যেরই আলাদা আলাদা সমস্যা আছে। আমি বলব, এমন ঘটনার ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে।” বাংলার আইন-শৃঙ্খলা সবথেকে ভাল বলে মন্তব্য করেন মমতা। আশঙ্কা প্রকাশ করেন শাহরুখ খান ও সলমন খানকে নিয়ে।

সোশ্যাল মিডিয়াতে আগেই সইফের (Saif Ali Khan) দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সইফের মা অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বহুদিনের। এই সময়ে তাঁদের গোটা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে মুম্বই প্রশাসনকে আরও তৎপর হওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “শাহরুখ খানেরও প্রাণের ঝুঁকি আছে। সলমন খানেরও আছে। সইফ আলি খান তো লিস্টে ছিল না। হঠাৎ হামলা হয়ে গিয়েছে।” মমতার কথায়, “বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সব থেকে ভালো। প্রতিটি রাজ্যেরই নিজস্ব ব্যবস্থা থাকা উচিত। এটা হতবাক করা ঘটনা। আমি সকালেই সোশাল মিডিয়ায় আমার প্রতিক্রিয়া দিয়েছি। শর্মিলা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অংশ। তাঁর পরিবারে এমন ঘটনা দুর্ভাগ্যজনক। এর আগেও তো শাহরুখ-সলমনকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল বলে আমি শুনেছি। বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। আমি জানি না কোনও পরিকল্পনা করা হয়েছে কি না, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”

এদিন সইফ আলি খানের দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে (X-Handle) লেখেন, “বিখ্যাত অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি। আমি বিশ্বাস করি আইন তার সঠিক গতিপথ গ্রহণ করবে এবং এই ঘটনার নেপথ্যে যারা আছে তারা দোষী সাব্যস্ত হবে। এই কঠিন সময়ে শর্মিলা দি, কারিনা কাপুর এবং তাদের পুরো পরিবারের পাশে আছি।”

Related articles

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...

কেন এত ভোটদান? প্রথম দফার ভোটদানের হারের ব্যাখ্যা মমতার, কটাক্ষ মোদির প্রচারকে

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ। চৌরঙ্গীর দলীয় প্রার্থী নয়না...

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...