Sunday, April 26, 2026

অজিদের বিরুদ্ধে হারের ধাক্কা, যেমন পারফরম্যান্স তেমন বেতন, কড়া সিদ্ধান্ত বোর্ডের : সূত্র

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। বর্ডার-গাভাস্কর ট্রফিতে একেবারেই ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। যার ফলে ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া ভারতের। আর এরপর একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, পারফরম্যান্স অনুযায়ী ক্রিকেটারদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। যে প্রস্তাব কোচ গৌতম গম্ভীর দিয়েছিলেন বোর্ডকে, সেই প্রস্তাবকে নাকি সমর্থন করেছেন দলেরই এক সিনিয়র ক্রিকেটার।

এই নিয়ে বোর্ডের একটি সূত্র এক ওয়েবসাইটে বলেছেন, “বৈঠকে হাজির থাকা এক সিনিয়র ক্রিকেটার বিসিসিআইকে পরামর্শ দিয়েছেন যাতে ম্যাচ ফি সঙ্গে সঙ্গে না দিয়ে দেওয়া হয়। ম্যাচ ফি দেওয়ার আগে যেন তার পারফরম্যান্সও বিচার করা হয়। ওই সিনিয়র এবং বোর্ডকর্তাদের ধারণা, কিছু ক্রিকেটার ঘরোয়া এবং জাতীয় দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না।“ এখানেই না থেমে সেই সূত্র আরও জানান , “ অস্ট্রেলিয়া সফরে ক্রিকেটারদের বিশৃঙ্খলতার কথা পর্যালোচনা বৈঠকে বিস্তারে বলেছেন গম্ভীর। এই কারণেই কোভিডের আগে থাকা নিয়মগুলো আবার ফিরিয়ে আনছে বোর্ড। দু’সপ্তাহের বেশি ক্রিকেটারদের পরিবার থাকতে পারবে না। বোর্ডকর্তাদের পাশাপাশি ক্রিকেটারেরাও এ ব্যাপারে একমত।“

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর অধিনায়ক রোহিত শর্মা, গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে বৈঠক করেছিলেন বোর্ডের কর্তারা। জানা যাচ্ছে, সেখানে একাধিক কড়া সিদ্ধন্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার মধ্যে অন্যতম হল, ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারের থাকা। এছাড়াও ক্রিকেটের ফিটনেস নিয়েও কড়া ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন- কতটা সুস্থ যশপ্রীত বুমরাহ ? জানালেন নিজেই

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...