Friday, May 15, 2026

ভালো আছেন ছোটে নবাব, ICU থেকে বিশেষ কেবিনে অভিনেতা 

Date:

Share post:

ভালো আছেন সইফ আলি খান (Saif Ali Khan)। শুক্রবার সকালে লীলাবতী হাসপাতালের ডাক্তাররা জানান শারীরিক অবস্থার উন্নতি হওয়ার কারণে অভিনেতাকে আইসিইউ (ICU) থেকে স্পেশাল কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন করিনা কাপুর এবং শর্মিলা ঠাকুর। অভিনেতার চিকিৎসক নিউরোসার্জেন ডাক্তার নীতিন ডাঙ্গে জানিয়েছেন, আঘাতের কারণে সপ্তাহখানেক চলাফেরা করতে পারবেন না সুপারস্টার। তবে তিনি দ্রুত সুস্থ হচ্ছেন এবং সকাল থেকে স্বাভাবিক কথাবার্তাও বলছেন। আপাতত পর্যবেক্ষণে রাখা হচ্ছে তাঁকে। ‘রিলের মতো রিয়েলেও হিরো সইফ আলি খান’, মন্তব্য ডাক্তারদের।

দেহের একাধিক জায়গায় ছুরির আঘাত, গভীর ক্ষত। তবু মনোবল টলেনি শর্মিলা-পুত্রের। দুই মিলিমিটারের ছুরির ভাঙ্গা অংশ বের করার পরও সেরিব্রোস্পাইনাল তরল নিঃসরণ আটকাতে বেশ বেক পেতে হয়েছে ডাক্তারদের। বৃহস্পতিবার অপারেশনের পর ICU-তে রাখা হয় অভিনেতাকে। কিন্তু শুক্রবার সকালে তাঁর আত্মবিশ্বাস এবং জীবনীশক্তির প্রশংসায় পঞ্চমুখ চিকিৎসকরা। অভিনেতার মেডিক্যাল টিমের সদস্যদের তরফে এদিন সাংবাদিক বৈঠকে জানানো হয়, অল্পের জন্য বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেছে শিরদাঁড়া। সামান্য হাঁটাচলা করেছেন। তবে ক্ষতস্থানের সংক্রমণ এড়াতে আপাতত বাইরের লোকের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিনদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে সইফকে।

 

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...