Tuesday, April 21, 2026

কেন ঘোরোয়া ক্রিকেট খেলননি সঞ্জু ? তদন্তে ভারতীয় ক্রিকেট বোর্ড

Date:

Share post:

ঘোরোয়া ক্রিকেটে খেলা নিয়ে সরব ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারের পর প্রথমশ্রেনীর ক্রিকেটারদের ঘোরোয়া ক্রিকেট খেলা নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে বিসিসিআই। যার প্রভাব দেখা দিয়েছে রোহিত শর্মা, ঋষভ পন্থ, বিরাট কোহলির মধ্যেও। আর এই ফরম্যান উপেক্ষা করে বিপাকে ভারতের আরেক ক্রিকেটার সঞ্জু স্যামসন। আর সূত্রের খবর, এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তদন্তের মুখে পড়তে পারেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার।

এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, বিসিসিআইয়ের এক সূত্রের বক্তব্য, “সঞ্জু বোর্ড ও নির্বাচকরা জানাননি যে কেন তিনি ঘোরোয়া ক্রিকেটে এই টুর্নামেন্ট খেলবেন না। তবে যতদূর জানা যাচ্ছে, সঞ্জু বেশিরভাগ সময় দুবাইয়ে ছিলেন।” জানা যাচ্ছে, বিজয় হাজারে ট্রফির ম্যাচের আগে একটি প্রস্তুতি শিবির আয়োজন করেছিল কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু সেখানে হাজির হননি সঞ্জু। যে কারণে বিজয় হাজারের দলে তাঁকে রাখেনি কেরল। স্বাভাবিকভাবেই এই ঘটনা বিসিসিআই পর্যন্ত পৌঁছেছে। আর মনে করা হচ্ছে, ঘরোয়া ক্রিকেট না খেলার যথাযথ কারণ দেখাতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না-ও রাখা হতে পারে সঞ্জুকে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরলের অধিনায়ক ছিলেন সঞ্জু। সেই প্রতিযোগিতা শেষ হওয়ার পর কেরলের ক্যাম্প ছিল বিজয় হাজারে ট্রফির জন্য। কিন্তু সেই ক্যাম্পে যোগ দেননি সঞ্জু। যে কারণে তাঁকে বিজয় হাজারে ট্রফির দলে রাখেনি কেরল। আর সেই কারণে এবার সঞ্জুর বিরুদ্ধে তদন্তের পথে বোর্ড। খতিয়ে দেখা হবে কেন সঞ্জু বিজয় হাজারে ট্রফি খেলেননি।

আরও পড়ুন- বিরাটের রঞ্জি খেলা নিয়ে সংশয়, রয়েছে চোট : সূত্র

Related articles

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...

ভোটের কাজে ‘ব্রাত্য’ সিভিক-ভিলেজ পুলিশ! নামছে ২ হাজারের বেশি কুইক রেসপন্স টিম, নির্দেশিকা জারি কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ...