Monday, March 9, 2026

গুড়াপে শিশু কন্যার ধর্ষণ-খুনে ফাঁসির সাজা দিল চুঁচুড়ার পকসো আদালত

Date:

Share post:

আজ, শুক্রবার শিশুটির জন্মদিন। সেই দিনেই তাকে ধর্ষণ খুনে অভিযুক্তের ফাঁসির সাজা দিল আদালত। গুড়াপের শিশু ধর্ষণ খুনে দোষী প্রতিবেশী প্রৌঢ়কে ফাঁসির সাজা দিল চুঁচুড়ার পকসো আদালত।হুগলির গুড়াপে শিশু কন্যার ধর্ষণ-খুন কাণ্ডে অভিযুক্ত অশোক সিং-কে ৫২ দিনের মাথায় দোষী সাব্যস্ত করেছিল চুঁচুড়ার পকসো আদালত। শুক্রবার সেই সাজা ঘোষণা হল।রায় ঘোষণার পর গুড়াপ থানা জিন্দাবাদ স্লোগান ওঠে আদালত চত্বরে।পুলিশকে মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ঘটনাটি ঘটেছিল গত বছরের ২৪ নভেম্বর। অভিযোগ ছিল, পাঁচ বছরের ওই শিশু কন্যাকে চকলেটের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যান প্রতিবেশী অশোক। তার বাবা বাজার থেকে মাংস কিনে আনতে গিয়েছিল। বাড়ি ফাঁকা থাকার সুযোগই কাজে লাগিয়েছিল অশোক।

এদিকে বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন বাবা। কিন্তু, কোথাও তার দেখা পাননি। প্রতিবেশীরাও খোঁজ শুরু করে দেন। কিন্তু, তারপরেও খোঁজ মেলেনি। এরইমধ্যে অশোকের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই শিশুকে। দ্রুত তাকে উদ্ধার করে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি। এলাকার লোকজনের হাতে বেধড়ক মার খান অশোক। শেষে পুলিশ তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে। তারপর থেকেই চলছিল মামলা। ৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। ১১ তারিখ চার্জ গঠন হয়। তারপরই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মোট ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

 

 

 

 

 

 

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার বলে CEO অফিসে অপমান, সম্মান দিয়েছেন মমতা: ধর্নামঞ্চে আবেগাপ্লুত রিয়া

পেশায় শিক্ষিকা। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ বলে সিইও (CEO) অফিসে অপমানিত হতে হয়। কিন্তু সম্মান দিয়েছেন তৃণমূল সভানেত্রী।...

যত চ্যালেঞ্জ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তত গ্রহণ করবেন: বিজেপিকে নিশানা রাজের

“মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যত চ্যালেঞ্জ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কত চ্যালেঞ্জ গ্রহণ করবেন।“ সোমবার, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিজেপিকে নিশানা...

ভাইয়ে ভাইয়ে লড়াই লাগাচ্ছে বিজেপি: ধর্নামঞ্চে বিস্ফোরক প্রাক্তন IPS প্রসূন

বাংলার মানুষের ন্যায্য ভোটাধিকার রক্ষার স্বার্থে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Protest)। সোমবার ধর্নার...

জ্বালানি সঙ্কটে বাংলাদেশ! বন্ধ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

পশ্চিম এশিয়ার যুদ্ধের রেশ ধীরে ধীরে কমবেশি বিশ্বের সব দেশেই পড়ছে। বর্তমানে জ্বালানি নিয়ে সঙ্কটে ভুগছে বাংলাদেশ (Bangladesh...