Saturday, June 13, 2026

বিতর্কিত রিঙ্গার ল্যাকটেটকে ‘ক্লিনচিট’ দিল মুম্বইয়ের ড্রাগ টেস্টিং ল্যাব

Date:

Share post:

পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিতর্কিত রিঙ্গার ল্যাকটেটকে ক্লিনচিট দিল মুম্বইয়ের (Mumbai) ড্রাগ টেস্টিং ল্যাব। কর্নাটক সরকারের অভিযোগের ভিত্তিতে পরীক্ষার পর ওই সংস্থার ওই স্যালাইনকে ক্লিনচিট দেয়। তবে, যেহেতু জীবাণুমুক্ত করার প্রক্রিয়ার মাপকাঠিতে পাশ করতে পারেনি সংস্থা। সেই কারণে এখনই ওই স্যালাইনে (Saline) নিষেধাজ্ঞা জারি রাখছে রাজ্য সরকার।

মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর অভিযোগের পরেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন-সহ ১০টি ওষুধ রাজ্যে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে স্বাস্থ্য ভবন। কর্নাটক সরকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্র-রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে চোপড়ার কারখানা থেকে নমুনা সংগ্রহ করেন। মুম্বইয়ের ড্রাগ টেস্টিং ল্যাবে রিঙ্গার ল্যাকটেট পরীক্ষা হয়। সেখানে ওই সংস্থার স্যালাইনকে (Saline) ক্লিনচিট দেওয়া হল। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে মুম্বইয়ের ল্যাবের রিপোর্ট জমা করা হয়েছে।

আরও খবর: কর্তব্যে গাফিলতির শাস্তিতে কর্মবিরতি! সমালোচনার মুখে তুলতে বাধ্য হলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকরা

বৃহস্পতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, অনেক স্টেটে এই স্যালাইন এখনও চলছে। এরমধ্যে অন্য কোনও কাহিনী থাকতে পারে, আমি সেটার মধ্যে যাবো না। আমরা এটা পুনরায় পরীক্ষা করাবো। প্রয়োজনে অন্য কোনো সংস্থা থাকলে সেটা দেখবো। শুক্রবারের রিপোর্টে ক্লিনচিট পায় রিঙ্গার ল্যাকটেট। তবে এখনও এই স্যালাইনে নিষেধাজ্ঞা জারি রাখছে রাজ্য। কারণ, একটা সেটিকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়ার মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেনি ওই সংস্থা। আরও একবার পরিদর্শন হবে। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে নিষেধাজ্ঞা তোলা হতে পারে। রিঙ্গার ল্যাকটেট নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...