Sunday, May 17, 2026

ইমরানকে ১৪ বছরের জেলের সাজা, সমঝোতায় ‘না’ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর

Date:

Share post:

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ক্রিকেটার ইমরান খানকে (Imran Khan) ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা। ইমরানের বিরুদ্ধে থাকা একাধিক অভিযোগের মধ্যে এক বিশাল অংকের টাকার দুর্নীতি মামলায় পাকিস্তানের সর্বোচ্চ আদালত এই সাজা দিয়েছে। তাঁর স্ত্রী বুশরা বিবির (Bushra Bibi) সাত বছরের কারাদণ্ডের সাজাও শোনানো হয় এদিন।

ক্রিকেট তারকা থেকে রাজনীতির ময়দানে আসা ইমরান খানের (Imran Khan) জন্য এটি সবচেয়ে দীর্ঘ সময়ের কারাদণ্ড (imprisonment)।  তিনি  ২০২৩ সালের অগাষ্ট মাসে থেকেই জেলবন্দী। যদিও এদিন সাজা ঘোষণার পরও তিনি অনমনীয়। আদালতে তাঁর দাবি, তিনি ক্ষমাও চাইবেন না। কোনও রকম সমঝোতার পথেও যাবেন না। এবং গোটা বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে তাঁর দল।

ইমরানের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি এবং তাঁর স্ত্রী বুশরা বিবি আল-কাদির নামের একটি ট্রাস্টের মাধ্যমে একটি রিয়েল এস্টেট কোম্পানির (real estate company) কাছে থেকে থেকে বিশাল অংকের টাকা ঘুষ নিয়েছেন। তদন্তে উঠে এসেছে, সেই আর্থিক দুর্নীতির পরিমাণ ২৩২ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় এই মুহূর্তে ১৮৫৬ কোটি টাকার সমান।

পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেট তারকা এখনও পর্যন্ত প্রায় ১০০টিরও বেশি মামলায় অভিযুক্ত। যার মধ্যে রয়েছে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করা থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহারের বিক্রির মামলাও। যদিও এই সব মামলাকেই ইমরান (Imran Khan) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত (politically vindicated) বলে দাবি করেছেন।

এর আগে ২০২৩ সালে ইরমানকে তিন বছরের জন্য কারাদণ্ডের (imprisonment) নির্দেশ দিয়েছিল আদালত। সেই সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি যে উপহার স্বরূপ টাকা এবং সম্পত্তি পেয়েছিলেন তার হিসাব সরকারের কাছে গোপন রাখা।

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...