Friday, June 26, 2026

জেহ-র ঘরে আততায়ী, স্টেচার চেয়ে পরিচয় দিলেন সইফ! রাতের বর্ণনা ন্যানি ও অটোচালকের

Date:

Share post:

তারকার বাড়ির নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ঢুকে গেল এক আততায়ী। তারকাকে আহত করে উঠে এলো খবরের শিরোনামে। সাইফের (Saif Ali Khan) পরিবার থেকে সমস্ত ঘটনা লুকানোর চেষ্টা করা হলেও পাপারাজ্জিদের হাত থেকে নেই। সইফ-করিনার ছোট ছেলের পরিচারিকা (nanny) ও সেই রাতের অটোচালকের (auto driver) মাধ্যমে প্রকাশ্যে এল সেই রাতে কি হয়েছিল। এবং তারপর কিভাবে হাসপাতালে পৌঁছলেন শর্মিলা-পাতৌদি পুত্র।

সেইফ কারিনার ছোট ছেলে জেহ-র (Zeh) দেখভাল করেন এলিয়াম্মা ফিলিপ্স। সেই রাতে জেহ-র ঘরে শব্দ শুনে তিনিই প্রথম গিয়ে আততায়ীকে দেখতে পান। সেই মুহূর্তে জেহ-কে নিয়ে পালানোর চেষ্টা করলে আততায়ী প্রথম তার ওপর হামলা চালায়। সেই সুযোগে ছোট জেহ কাঁদতে কাঁদতে পালিয়ে যায়।

ছোট ছেলের কান্নার আওয়াজ শুনেই হয়তো সইফ (Saif Ali Khan) ও কারিনা (Kareena Kapoor) নিজেদের ঘর থেকে বেরিয়ে আসেন। এরপরই ঘটে সেই রোমহর্ষক ঘটনা যেখানে সাইফ আলি খানকে এলোপাথাড়ি ছুরি দিয়ে কোপায় আততায়ী।

বাড়ির পিছনের সিঁড়ি দিয়ে আততায়ী পালিয়ে যাওয়ার পরই পরিবারের এক মহিলা দৌড়ে গিয়ে রাস্তায় চলমান একটি অটো রিকশাকে দাঁড় করান। বাবাকে নিয়ে ছোট্ট তৈমুর (Taimur) ও পরিবারের আরো দুই সদস্য সেই অটোতে করেই রওনা দেন লীলাবতী হাসপাতালের দিকে। অটোচালক ভজনলাল সিং রানা প্রথমটা খেয়ালই করেননি তাঁর গাড়িতে কে আছে। শুধু ভেবেছিলেন আহত মানুষকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে দিতে হবে।

হাসপাতালে পৌঁছে রক্তাক্ত সাইফ (Saif Ali Khan) নিজেই হাসপাতাল কর্মীদের কাছে স্ট্রেচার (stretcher) নিয়ে আসার কথা বলেন। এবং নিজের পরিচয় দিয়ে বলেন আমি সইফ আলি খান। ভজনলাল তখন বুঝতে পারেন তাঁর অটোর সওয়ারি হয়ে এতক্ষণ ছিলেন ছোটে নবাব। বর্তমানে বিপদমুক্ত সইফ, জানিয়েছেন তাঁর চিকিৎসকরা।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...