Tuesday, June 2, 2026

পথ দেখিয়েছে ডায়মন্ড হারবার, ফলতায় ষষ্ঠদিনেও বিপুল সাড়া সেবাশ্রয়ে: অভিষেক

Date:

Share post:

১৬ দিন ধরে একটানা জনগণের পরিষেবায় নিয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবির (Sebaashray camp)। প্রথমে ডায়মন্ড হারবার এবং তারপর ফলতা বিধানসভা (Falta AC)। চিকিৎসা পরিষেবা পেতে সাধারণ মানুষের আগ্রহ যেন পরিষেবা দেওয়ার উৎসাহকে প্রতিদিন নতুন করে বাড়িয়ে দিচ্ছে। ষোড়শ দিনে অফুরন্ত সাড়া এভাবেই এগিয়ে নিয়ে যাবে সেবাশ্রয়কে, দাবি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

১৬তম দিনের শেষে সেবাশ্রয়ের সর্বমোট রেজিস্ট্রেশন (registration) ৩,৫৫,৬৬০ জনের। পিছিয়ে নেই নতুন শুরু হওয়া ফলতার শিবিরগুলিও। মাত্র ছয়দিনে সেখানে পরিষেবার জন্য এসে পৌঁছেছেন ১৪,১২০ জন।

ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মতো ফলতাতেও (Falta) শিবির হয়েছে ৪০টি। ফলতার ৪০টি সেবাশ্রয় শিবির (Sebaashray camp) থেকে শুক্রবার পর্যন্ত পরিষেবা পেয়েছেন ১৪,১২০ জন। তার মধ্যে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ১২,৯৪৫ জনের। জীবনদায়ী ওষুধ দেওয়া হয়েছে ১৪,৯৪১ জনকে। ১৫জনকে বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে। একই ভাবে এই সেবার যাত্রা এগিয়ে নিয়ে যেতে প্রত্যয়ী সাংসদ অভিষেক।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...