Saturday, March 14, 2026

শনিবার রাতে আরও সামান্য পারদ নামতে পারে

Date:

Share post:

কিছুটা নামল রাতের পারদ। শনিবার রাতে আরও সামান্য পারদ নামতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত শীতের আমেজ থাকবে বাংলায়। তবে রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাোয়া দফতর। মূলত শুষ্ক আবহাওয়া বঙ্গে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশা। বাকি জেলায় ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। রাতের এবং দিনের পারদ স্বাভাবিকের নিচে থাকবে। শীতের আমেজ বহাল থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিকে শনিবার এবং মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতে নতুন করে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। হরিয়ানা এবং কেরলে দুটি বিপরীত ঘূর্ণাবর্ত।উত্তর ভারতের কিছু জেলায় শীতল দিনের পরিস্থিতি।

শ্চিমি ঝঞ্ঝাই ‘ভিলেন’। গত এক সপ্তাহে এক দিনও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামল না। চলতি মরশুমে জাঁকিয়ে শীত এখনও অধরা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভবনা। দৃশ্যমানতা কমার ইঙ্গিত। বাকি জেলায় খুব হালকা মাঝারি কুয়াশার পূর্বাভাস। সিকিমে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে। ফলে কাল বা পরশু উঁচু পার্বত্য এলাকায় খুব হালকা তুষারপাত হতে পারে। কলকাতায় আপাতত দিন এবং রাতের তাপমাত্রায় খুব বেশি রদবদলের সম্ভবনা নেই। ১৪ থেকে ১৫ এর ঘরে ঘোরাফেরা করবে পারদ। বহাল থাকবে শীতের আমেজ।

 

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...