Sunday, May 10, 2026

পুলিশের জালে সইফের উপর হামলার অন্যতম আততায়ী

Date:

Share post:

পুলিশি তদন্তের সময় সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এসেছিল সইফ আলি খানকে হামলা করা দুষ্কৃতীর! সইফের বহুতলের আবাসনের আপদকালীন সিঁড়ি দিয়ে পালানোর সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল সেই ছবি! তারপর থেকেই গোটা মুম্বই জুড়ে প্রায় চিরুনিতল্লাশি শুরু করেছিল মুম্বই পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল সইফের উপর হামলার অন্যতম আততায়ী। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। সেই সময় খানিক ইতস্তত করেই প্ল্যাটফর্মের এদিক ওদিক সে ঘুরে বেড়াচ্ছিল। এই মুহূর্তে আক্রমণকারীকে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ সূত্রের জানা গিয়েছে, সইফের উপর হামলা করার পর আততায়ী এদিন ভোরের প্রথম ট্রেন ধরে ভাসাই বিহারে হাজির হয়েছিল। তারপরেই হামলাকারীর খোঁজে পুলিশ ভাসাই এবং নালাসোপাড়াতেও কড়া তল্লাশি অভিযান চালাচ্ছিল। ইতিমধ্যেই পুলিশ ২০টি দল গঠন করে ঘটনার তদন্তে নেমেছে।

বুধবার গভীর রাতে বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বহুতল আবাসনে হামলা করে দুষ্কৃতীরা। তাদের সঙ্গে হাতাহাতি বাধে বলি-তারকার। সেই সময় সইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে। পুলিশের দাবি, সইফকে একাধিকবার কোপায় দুষ্কৃতী। তার পর সে পালায়। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। দুষ্কৃতী পালিয়ে যাওয়ার পর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। এইমুহূর্তে সেখানেই চিকিৎসাধীন তিনি।

 

Related articles

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...