Wednesday, March 11, 2026

সইফ-কাণ্ডে ধৃত সম্ভবত বাংলাদেশি, জানাল মুম্বই পুলিশ

Date:

Share post:

সইফ আলি খানের উপর হামলার তিন দিন পর মুম্বইয়ের ঠাণে থেকে গ্রেফতার এক সন্দেহভাজন। রবিবার সকালে মুম্বই পুলিশের দাবি, ধৃত শরিফুল ইসলাম বাংলাদেশি নাগরিক হতে পারেন। কারণ, তাঁর কাছে কোনও ভারতীয় নথি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। রবিবার ভোরে গ্রেফতার করা হয় ধৃতকে।

গত বুধবার গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতার বাড়িতে ঢুকে পড়েছিলেন তিনি বলে দাবি প্রশাসনের। পরে ওই ব্যক্তিই অভিনেতার উপর ধারালো ছুরি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। তার পর থেকেই ওই দুষ্কৃতীর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল মুম্বই পুলিশের ৩০টি দল।

এই অভিযানে যুক্ত মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঠাণে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ঝোপ-জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়েছিল সে। পুলিশের দাবি, তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে।

প্রাথমিক জেরায় ওই ব্যক্তি নিজের নাম বিজয় দাস বললেও পরে মহম্মদ সজ্জাদ বলে দাবি করে।

 

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...