Monday, May 18, 2026

রাতে মদ্যপ যুবকদের বচসা-হাতাহাতি, কুলতলিতে আক্রান্ত একাধিক পুলিশকর্মী!

Date:

Share post:

একের পর এক জায়গায় আক্রান্ত হচ্ছেন পুলিশ কর্মীরা। ডোমকল, গোয়ালপোখরের পর এবার কুলতলি। রাস্তায় গাড়ি দাঁড় করানো নিয়ে বচসা থেকে হাতাহাতিতে জখম হন পুলিশ কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে পুলিশকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে।

রবিবার রাতের ঘটনায় এখনও পর্যন্ত সুখেন দাস এবং কেষ্ট দাস নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনই বারুইপুরের বাসিন্দা। আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী।

কুলতলির জামতলা বাসস্ট্যান্ডে একটি চারচাকা গাড়ি রাস্তার মাঝে রাখে ওই ৪ যুবক। প্রত্যেকেই মদ্যপ ছিল বলে জানা গিয়েছে। তখন কর্তব্যরত পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়াররা তাদের ওই গাড়ি সরিয়ে নেওয়ার কথা বললে তারা পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়ান। বচসা-হাতাহাতির পর পুলিশকর্মীদের বেধড়ক মারধর করে যবকরা।

পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে সুখেন নিজেকে একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার বলে দাবি করেছেন। তবে ঘটনাটির তদন্ত চলছে। এখনও দু’জন অধরা।

আরও পড়ুন- প্রেমিককে বিষ খাইয়ে খুন: কেরালায় প্রেমিকাকে ফাঁসির সাজা

 

 

 

 

 

 

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...