Wednesday, May 13, 2026

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে কালীঘাট মন্দিরে পুজো গম্ভীরের

Date:

Share post:

টি-টোয়েন্টিতে ভারতীয় দলের কোচ হিসেবে এখনও অবধি দুটো সিরিজেই জয়। ভারতের হেড কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে শ্রীলঙ্কায় জয় দিয়েই শুরু করেছিলেন গৌতম গম্ভীর। কিন্তু শ্রীলঙ্কায় সেই সফরে ওয়ান ডে সিরিজে হার। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে জয়। কিন্তু অন্য ফরম্যাটে অস্বস্তি শুরু হয় এই সিরিজের পরই। নিউজিল্যান্ডের কাছে ঘরে ক্লিনসুইপ, অস্ট্রেলিয়ায় হার। নতুন বছরের প্রথম সিরিজের আগে কালীঘাটে ছুটলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।আইপিএলের গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছিলেন গৌতম গম্ভীর। প্রতিযোগিতা শুরুর আগে কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। আবার সেই মন্দিরেই দেখা গেল তাঁকে। তবে এ বার ভারতের প্রধান কোচ হিসাবে গিয়েছিলেন গম্ভীর। বুধবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। তার আগে কালীঘাট মন্দিরে গেলেন ভারতের কোচ।

টি-টোয়েন্টিতে ভারতীয় দলের কোচ হিসেবে এখনও অবধি দুটো সিরিজেই জয়। ভারতের হেড কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে শ্রীলঙ্কায় জয় দিয়েই শুরু করেছিলেন গৌতম গম্ভীর।কালীঘাট মন্দিরের ভিতরে গম্ভীরকে ক্যামেরাবন্দি করেন অনেকে। সেখানে দেখা যায়, এক মনে প্রার্থনা করছেন তিনি। গম্ভীরের সঙ্গে কয়েক জন ছিলেন। বেশ কিছু ক্ষণ মন্দিরের ভিতরে ছিলেন গম্ভীর। বুধবার ম্যাচের আগে মঙ্গলবারই শেষ অনুশীলন করে ভারতীয় দল। সেখান থেকেই হয়তো মন্দিরে গিয়েছিলেন গম্ভীর।

গম্ভীর নিজেও বার বার বলেছেন, এই শহর তাঁর খুব প্রিয়। ভারতের কোচ হিসাবে প্রথম বার এই শহরে পা দিয়েছেন তিনি। তাই সেখানে এসে প্রার্থনা করলেন তিনি।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ বছর পরে বর্ডার-গাওস্কর ট্রফি হারাতে হয়েছে। প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি তারা। আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে ভাল করতে না পারলে আরও চাপে পড়বেন গম্ভীর।

 

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...