Friday, March 13, 2026

ছেলের প্রেমে মায়ের অসম্মতি মানে প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনা নয়: পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

মা তাঁর ছেলের প্রেমিকার সঙ্গে সম্পর্ক মেনে বিয়ে নিয়ে বিয়েতে রাজি নাই হতে পারেন। তাই বলে এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আত্মহত্যায় প্ররোচনা বলা যাবে না। বুধবার সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালত আরও জানিয়েছে, “ছেলের মা যদি বলে থাকেন যে ছেলেকে ছেড়ে না থাকতে বেঁচে থাকার দরকার নেই”- তাহলেও এই মন্তব্য আত্মহত্যার প্ররোচনা বলে গ্রহণ হবে না।

২০০৮ সালে নরেন্দ্রপুর-গড়িয়া স্টেশনের মাঝে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন সৌম্যা পাল। বাবু দাস নামে এক যুবকের সঙ্গে ৩-৪ বছর ধরে সম্পর্ক ছিল তাঁর। তাঁদের বিয়েতে আপত্তি জানিয়েছিলেন বাবুর মা, অভিযোগ সৌম্যার পরিবারের। ঘটনার দিন কয়েক আগে বাবুর সঙ্গে তাঁর প্রেমিকার তর্কাতর্কি হয়। তরুণীর দেহ উদ্ধারের পর প্রথমে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলেও পরে সৌম্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে বাবুর বাবা-মা এবং অন্য আত্মীয়দের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

মামলাটি প্রথমে কলকাতা হাই কোর্টে বিচারাধীন ছিল। সেখানে বাবুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে নির্দেশ দেয় কোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হন তাঁরা। কয়েকদিন আগে মামলাটি ওঠে বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে। আজ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ বাবুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা খারিজ করে জানিয়েছে, “আত্মহত্যায় প্ররোচনার ধারা যুক্ত করতে হলে এমন কোনও কাজের প্রাথমিক তথ্যপ্রমাণ লাগবে, যা মৃতকে ওই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।”

আরও পড়ুন- সইফের সম্পত্তিতে নজর মোদির! ভূপালে নবাবের ভিটে হারাচ্ছেন পতৌদি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...