Saturday, June 13, 2026

আবহাওয়ার খামখেয়ালিপনা, শীত কি তবে বিদায়ের পথে?

Date:

Share post:

দিনের বেলা রীতিমতো ঘর্মাক্ত অবস্থা! অথচ, সকাল এবং রাতের দিকে শীতের শিরশিরানি অনুভূত হচ্ছে। আবহাওয়ার(weather ) এই খামখেয়ালিপনা দেখে শহরবাসীর কণ্ঠে সংশয়, আর কি জাঁকিয়ে ঠান্ডা পড়বে না? শীত কি তবে বিদায়ের পথে?

বেমানান আবহাওয়া। বৃহস্পতিবার থেকে শহরে বাড়তে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা(temparature )ফের ঊর্ধুমুখী হবে। সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা পড়বে। এর ফলে শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।‌ পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা পড়বে। এর ফলে শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।‌

একই সঙ্গে আগামী দু’দিন দুই বঙ্গের একাধিক জেলায় কুয়াশার(fog) দাপট দেখা যাবে। এর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহ, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার প্রভাবে লক্ষ্য করা যাবে।

এরই পাশাপাশি, রাজধানী দিল্লি-এনসিআর-সহ ১০ রাজ্যে বৃহস্পতিবার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তনও হবে। ২৬ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার গতিপ্রকৃতি কী হতে চলেছে তা প্রকাশ করেছে ভারতীয় আবহাওয়া দফতর, জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া।

বৃহস্পতিবার দিল্লি-এনসিআরে(ncr) বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দেশের পার্বত্য রাজ্য, জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে সমতল ভূমিতে বৃষ্টি এবং পার্বত্য এলাকায় তুষারপাত উভয়েরই সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশের ২০টিরও বেশি জেলায় বৃষ্টি, তুষারপাত এবং বজ্রপাত হতে পারে।

মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশ-সহ ১২ রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আজ গোয়ালিয়র-চাম্বলে এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে ঘন কুয়াশা পড়তে পারে।
হিমাচল প্রদেশে ঠাণ্ডা দিনের সতর্কতা থাকবে। তামিলনাড়ু, পুদুচেরি ও কেরলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...