Wednesday, May 13, 2026

ছিল না সিসি ক্যামেরা, ফুটেজ দেখে ছেলের গ্রেফতারিতে আন্তর্জাতিক পদক্ষেপ বিএনপি নেতা বাবার!

Date:

Share post:

মাত্র একটি সিসিটিভির (CCTV) এক ঝলক দেখে সইফ আলি খানের বাড়িতে হামলাকারীকে চিহ্নিত করেছে মুম্বই পুলিশ। একাধিক ভুল লোককে গ্রেফতারের পর অবশেষে বাংলাদেশী নাগরিক শরিফুল ইসলামকে গ্রেফতার করে মূল অভিযুক্ত হিসাবে খাঁড়া করা হয়েছে। এবার ছেলের গ্রেফতারিকে আন্তর্জাতিক ইস্যু করার হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের বিএনপি (BNP) নেতা তথা শরিফুলের বাবা মোহাম্মদ রুহুল।

শুক্রবারে মুম্বই পুলিশে নিজের বয়ান রেকর্ড করেন সাইফ আলি খান (Saif Ali Khan)। বাড়ির পরিচারিকার বয়ানের সঙ্গে মিলে যায় সইফের বয়ান। কিন্তু সেখানেও কোথাও উঠে আসেনি, মুম্বাই পুলিশের (Mumbai Police) হাতে গ্রেফতার হওয়া শরিফুলই এই ঘটনার পিছনে দায়ী। ইতিমধ্যেই পুলিশের তদন্তে উঠে এসেছে যে ফ্ল্যাটে আততায়ী হামলা চালিয়েছিল সেখানে প্রবেশদ্বার ও লবির অনেক জায়গায় কোন সিসি ক্যামেরা (CC camera) ছিল না। ঘুমিয়ে ছিল বাড়ির দুই নিরাপত্তা কর্মী।

একদিকে যখন মুম্বাই পুলিশের একের পর এক ভুল গ্রেফতারের পর শরিফুলকে গ্রেফতার করায় তদন্ত প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। তখনই এই ঘটনা আন্তর্জাতিক কূটনীতির বিষয় হয়ে দাঁড়িয়েছে গ্রেফতার যুবক বাংলাদেশের নাগরিক তথা বিএনপি (BNP) নেতার ছেলে হওয়ায়।

বিএনপি নেতা মহম্মদ রুহুল স্পষ্ট জানিয়েছেন ছেলের গ্রেফতারের বিরোধিতায় তিনি বাংলাদেশ বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হচ্ছেন। সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারের দফতরেও আবেদন চালাতে চলেছেন ছেলের মুক্তির জন্য। সেখানে তিনি দাবী করেছেন সইফের (Saif Ali Khan) বাড়ির সিসিটিভিতে (CCTV) যাকে দেখা গিয়েছিল সে তার ছেলে শরিফুল নয়।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...