Monday, June 22, 2026

কুয়াশায় ঢাকা শনির সকালে অমিল শীত, ক্রমশ বাড়ছে তাপমাত্রা 

Date:

Share post:

জানুয়ারি শেষ হতে চলল, জাঁকিয়ে শীত আর কবে? সাধারণ মানুষের মনে এই প্রশ্ন থাকলেও সদুত্তর দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ঠান্ডার পরিবর্তে শনিবার সকালে কুয়াশার দাপট অব্যাহত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশা। উত্তরবঙ্গে ২০০ মিটারের নীচে দৃশ্যমানতা কমার আশঙ্কা। হাওয়া অফিস (Weather Department) বলছে, আগামী দু -তিন দিনে ভারত পতনের সামান্য সম্ভাবনা থাকলে তাতে শীতের আমেজ কতটা ফিরবে তা নিয়ে সন্দেহ থাকছে।

পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলেই শীতের দেখা মিলছে না বঙ্গে। তবে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারে রবিবার থেকে। এদিকে শুক্রবারের পর শনিবারেও সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী। যদি আগামী সপ্তাহের গোড়ার দিকে এই অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে। পরবর্তী দুদিনে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেই ঘন কুয়াশার দাপট থাকবে। কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি বেশি।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...