Thursday, May 14, 2026

রাজবংশী সমাজের ‘বাল্মিকী’ নগেন্দ্রনাথ, পদ্মশ্রী মনোনিত হয়ে মহাভারত অনুবাদের ইচ্ছাপ্রকাশ

Date:

Share post:

কোচবিহারের রাজবংশী সমাজের উন্নয়নে বর্তমান বাংলার সরকার সদা সচেষ্ট। তবে কেন্দ্রের সরকারের কাছে বহু দাবির পরেও ষষ্ঠ তপশিলের স্বীকৃতি পায়নি রাজবংশী (Rajbangshi) ভাষা। অন্তত রাজবংশী ভাষায় রামায়ণের (Ramayana) অনুবাদক নগেন্দ্রনাথ রায়কে পদ্মশ্রী-র (Padma Sri) স্বীকৃতি দিয়ে সেই অভিযোগ প্রশমিত করার চেষ্টা মোদি সরকারের। এবছরের পদ্ম-প্রাপকদের তালিকায় অন্যতম রাজবংশী সাহিত্যিক নগেন্দ্রনাথ। স্বীকৃতির খবর পেয়ে নতুন করে মহাভারত (Mahabharata) অনুবাদের প্রেরণা পাচ্ছেন বলে জানান তিনি।

সংস্কৃত থেকে পুরাণের নানা কাহিনী এক সময় রাজবংশী ভাষায় অনুবাদ করেছেন নগেন্দ্রনাথ রায়, যার মধ্যে রয়েছে চণ্ডী, গীতা(Geeta)। রামায়ণ অনুবাদ করে তা প্রকাশ করার ইচ্ছাও ছিল সত্তোরোর্ধ নগেন্দ্রনাথের (Nagendranath Roy)। তারই মধ্যে শনিবার ৭৬তম সাধারণতন্ত্র দিবসের (Republic Day) আগে তিনি পদ্মশ্রী (Padma Sri) প্রাপকদের তালিকায় আছেন বলে জানা যায়। আর এই সম্মান রামায়ণ অনুবাদের জন্য বলেই শুনতে পান রাজবংশী সমাজের বাল্মিকী।

একসময় প্রাথমিক স্কুলের শিক্ষক নগেন্দ্রনাথ রায় (Nagendranath Roy) বর্তমানে টিনের চালের বাড়িতেই প্রায় গৃহবন্দি। তবে তাঁর ইচ্ছাশক্তিকে বন্দি করে রাখা যায়নি। পদ্ম-সম্মানের (Padma Award) খবর পৌঁছাতেই মহাভারত (Mahabharata) অনুবাদের ইচ্ছা প্রকাশ করে ফেলেন তিনি।

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...