Thursday, May 14, 2026

বজবজ তৃণমূল নেতাকে গুলি কাণ্ডে গ্রেফতার ১! এখনও অধরা দুই

Date:

Share post:

বজবজে তৃণমূল নেতাকে গুলি কাণ্ডে গ্রেফতার ১। এখনও অধরা দুই দুষ্কৃতী। ধৃতের নাম প্রীতম গড়। রবিবার তাকে আলিপুর আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সকালে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলে বজবজের নোদাখালিতে। বুকে ও পিঠে গুলি লেগে জখম তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি কৃষ্ণ মণ্ডল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিএমআরআইয়ে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ১১টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির ডোঙারিয়া মনসাতলা দিয়ে বাইকে করে যাওয়ার সময় তাঁর উপর গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে, বাইকে চড়ে পালায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে তৃণমূল নেতাকে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিএমআরআইয়ে স্থানান্তরিত করা হয়। এই হামলার পিছনে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

পরিবার সূত্রে খবর এর আগেও দুবার কৃষ্ণ মণ্ডলের উপর হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীদের মুখে কাপড় বাঁধা ও মাথায় হেলমেট পরা ছিল। সেই কারণেই তাদের চেনা যায়নি। তবে, কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন- রাজবংশী সমাজের ‘বাল্মিকী’ নগেন্দ্রনাথ, পদ্মশ্রী মনোনিত হয়ে মহাভারত অনুবাদের ইচ্ছাপ্রকাশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...