Saturday, March 21, 2026

রোহিঙ্গা অনুদান বন্ধ নয়,‌ ট্রাম্পকে ধন্যবাদ ইউনূসের

Date:

Share post:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে অন্যতম সমস্যা মায়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ। কারণ, রোহিঙ্গা অনুপ্রবেশ এখনও বন্ধ হয়নি। বাংলাদেশের(Bangladesh )সরকারি হিসাব অনুযায়ী গত বছরে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। এই পরিস্থিতিতে আমেরিকার(America )আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বাংলাদেশে আর্থিক সাহায্য দেওয়া আপাতত ৯০ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে রোহিঙ্গাদের জন্য অনুদান বন্ধ করা হচ্ছে না বলে দাবি।

সে দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাবার এবং পুষ্টি খাতে সাহায্য করে আমেরিকা। সেই সাহায্য বন্ধ না করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে(donald trump)ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

ট্রাম্প ক্ষমতায় আসার পরেই আমেরিকার অভ্যন্তরীণ এবং কূটনৈতিক নীতিতে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। আমেরিকার প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে, তার পরে অন্য দেশের কথা ভাবা হবে। সেই মতো ইজরায়েল এবং মিশর ছাড়া সব দেশের জন্যই আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে ট্রাম্পের প্রশাসন।

আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও জানিয়েছেন, নতুন করে সাহায্যের বিষয়গুলি অনুমোদিত না হওয়া পর্যন্ত এই সাহায্য দেওয়া যাবে না।

Related articles

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...