Monday, June 8, 2026

খড়দহে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

Date:

Share post:

খড়দহে প্লাস্টিকের গোডাউন আগুন। খড়দহ রহড়া থানার অন্তর্গত ডাঙ্গাডিংলা এলাকায় শিল্প তালুকের ভিতরে প্লাস্টিকের গোডাউন-সহ পার্শ্ববর্তী কারখানায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি কারখানায় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর রাত থেকে এখনও পর্যন্ত এলাকায় আগুন জ্বলছে।অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন।
কীসের থেকে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল ও রহড়া থানার পুলিশ।
এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষা টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। জানা গিয়েছে, খড়দহ এবং পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ এই কারখানায় কাজ করতেন । তবে কোনও হতাহতের খবর নেই বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Related articles

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...