Wednesday, May 13, 2026

চোখের সামনে বাঘ! আতঙ্কে ঘুম উড়ছে বাঁকুড়ার মহাদেবসিনান গ্রামের বাসিন্দাদের

Date:

Share post:

জঙ্গলের ধারে কাজ করতে গিয়ে শুনেছিলেন বাঘের গর্জন! তাকাতেই চোখের সামনে দাঁড়িয়ে বাঘ। এই দৃশ্য দেখে স্টান কাজ ফেলে দৌড়ে গ্রামে চলে গিয়েছিলেন বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের মহাদেবসিনান গ্রামের বাসিন্দা আদরি টুডু। তার কথা শুনে ‘বাঘের খোঁজে’ জঙ্গলে গিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু বাঘের দেখা পাননি তারা। আদরির মুখে ঘটনার বর্ণনা শুনে আতঙ্কে কাঁপছে গোটা মহাদেবসিনান গ্রাম।

প্রসঙ্গত, ওড়িশার বাঘিনি জিনাত ধরা পড়ার পরেই ঝাড়খণ্ড থেকে একটি বাঘ বাংলার জঙ্গলমহলে ঢুকে পড়ে। বন দফতরের একাংশের ধারণা, জিনাতের খোঁজেই বাঘটি ঝাড়খণ্ড থেকে এসেছে। মাঝে একবার ঝাড়খণ্ডে ফিরে গেলেও আবার সে এসেছে। গত চার দিন ধরেই বাঁকুড়ার জঙ্গলমহলে দাপিয়ে বেড়াচ্ছে জ়িনতের সেই ‘প্রেমিক’। ইতিমধ্যেই বাঘটির গতিবিধির উপর কড়া নজরদারি শুরু করেছে বন দফতর। এদিকে গত চার দিন ধরে বাঘের আতঙ্কে জঙ্গলে যাওয়ার রাস্তা এখন এড়িয়ে চলছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন- ট্রেনের মাথায় উঠে রিলস করতে গিয়ে ছাত্রের মৃত্যু! প্রশ্ন রেলের নিরাপত্তা নিয়ে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...