Saturday, May 16, 2026

হজম হয়নি! মরা মানুষখেকোর পেট থেকে বেরিয়ে এলো কানের দুল-পোশাক

Date:

Share post:

কেরলের ওয়েনাড়ে (Wayanad) রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল বছর পাঁচেকের বাঘিনীর (tigress)। এবার ওই মানুষখেকোর পেট থেকে পাওয়া গেল চুল (hair), একজোড়া কানের দুল (earring) এবং জামাকাপড়ও। ময়নাতদন্তের পরেই তা জানা গিয়েছে।

সোমবার ভোরে পিলাকাভু অঞ্চলে জঙ্গলের বাইরে এক বাড়ির পিছন থেকে বাঘিনীর দেহ উদ্ধার হয়েছিল। বাঘিনীর আতঙ্কে জীবনযাপন দুর্বিসহ হয়ে উঠছিল ওয়েনাড়বাসীর। গত শুক্রবার রাধা (৪৮) নামে এক মহিলা জঙ্গল কফি সংগ্রহ করতে গেলে তিনি ফেরেননি। জানা যায় বাঘের হামলায় প্রাণ গিয়েছে তাঁর। বাঘটির (tigress) ঘাড়ের কাছে গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। মনে করা হচ্ছে ওই ক্ষতের জেরেই মৃত্যু হয়েছে বাঘটির।

বাঘটিকে (tigress) বাগে আনতে অনেক চেষ্টাই করেছিলেন বনকর্মীরা। কিন্তু তাতে তাঁরা ব্যর্থ হন। অবশেষে গতকাল ভোরে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। অন্যদিকে, মৃত মহিলা দেহের ময়নাতদন্তের পর বনদফতরের আধিকারিকরা নিশ্চিত করেছেন যে, বাঘিনীর (tigress) আক্রমণেই মৃত্যু হয়েছিল রাধার। মৃত বাঘিনীর পোস্টমর্টেমের সময় মহিলার চুল (hair), পোশাক এবং এক জোড়া কানের দুল (earring) বাঘটির পেটে পাওয়া গিয়েছে। সন্দেহ করা হচ্ছে মৃত রাধার পোশাক ও গয়না পাওয়া গিয়েছে বাঘিনীর পেটে।

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...