Monday, May 18, 2026

সল্টলেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য! 

Date:

Share post:

একদিকে যখন সম্পর্কের জটে ইএম বাইপাসে তরুণীর উপর আক্রমণের খবর শিরোনামে, ঠিক তখনই বৃহস্পতিবার রাতে শহর কলকাতার বুকে আরও এক রক্তারক্তি কাণ্ড। সল্টলেক (Saltlake) ৫ নম্বর জলের ট্যাংকের পাশে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ রাস্তায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারী। পাশে ছিল একটি স্কুটি। দ্রুত খবর দেওয়া হয় বিধাননগর থানায়। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

রাতের অন্ধকারে সল্টলেকের ৫ নম্বর জলের ট্যাংকের কাছে ওই যুবক কী করছিলেন বা কীভাবে তাঁর মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণে মৃত্যু নাকি খুন করা হয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ। মৃতের নাম ভিক্টর গঙ্গোপাধ্যায় (Victor Ganguly), বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...