Monday, May 18, 2026

মেয়ে পালিয়ে বিয়ে করায় পাত্রের বাবাকে পিটিয়ে খুন কন্যাপক্ষের! চাঞ্চল্য ধূপগুড়িতে

Date:

Share post:

বাড়ির অমতে পালিয়ে গিয়ে মেয়ে বিয়ে করেছে, তাই পরিবারের লোকের আক্রোশ গিয়ে পড়ল পাত্রের বাবার উপরে। কনের শ্বশুরবাড়িতে পৌঁছে ছেলের বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ যুবতীর বাড়ির লোকেদের বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে (Dhupguri, Jalpaiguri)। অভিযুক্তদের শাস্তি না দিয়ে মৃতের পরিবারের তিনজনকে আটক করার ঘটনায় পুলিশের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ।

জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের অন্তর্গত সাকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোৎস্নাপাড়া এলাকার বাসিন্দা মুরারি মজুমদারের ছেলে সুমিত মজুমদারকে (Sumit Majumdar) ভালবেসে বিয়ে করেন পাশের ব্লক ফালাকাটা ধনিরামপুর ১ নম্বরের যুবতী। তিনি জানতেন, তাঁর পরিবার কখনওই সুমিতকে মেনে নেবেন না। তাই কাউকে কিছু না জানিয়ে গত ১৫ জানুয়ারি বাড়ি থেকে পালিয়ে যান যুবতী। মেয়ের বিয়ের খবর জানাজানি হতেই থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। এমনকী ছেলের বাড়িতে গিয়ে হামলাও করেন বলে অভিযোগ। গোটা বিষয়টি জানতে পেরে পাত্রপক্ষের তরফেও বাড়ির ছেলের খোঁজ করা শুরু হয়। সুমিতের খোঁজ মিলতেই নবদম্পতিকে নিয়ে জলপাইগুড়ি আদালতের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়ায় নিজেদের মতে বিয়ে করা নিয়ে আইনগত কোনো সমস্যা নেই। অগত্যা আগাম জামিন মঞ্জুর করেন বিচারক। এরপরই ঘটে আসল ঘটনা। বৃহস্পতিবার পাত্রের বাড়িতে চড়াও হয়ে মেয়েকে ফিরিয়ে আনতে যান যুবতীর পরিবারে সদস্যরা। অভিযোগ তাঁরা সকলে সুমিতের বাড়ির লোকেদের বেধড়ক মারধর করেন। হামলাকারীদের হাতে নিগ্রহের শিকার হন সাত মাসের অন্তঃসত্ত্বা মহিলা। সুমিতের বাবা মুরারি মজুমদারকে মাটিতে ফেলে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর যখন করা হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...