Tuesday, June 2, 2026

মাছ ব্যবসায়ীদের পাশে রাজ্য সরকার: ইনসুলেটেড বক্স প্রদানে বরাদ্দ অর্থ

Date:

Share post:

রাজ্যের প্রান্তিক মাছ ব্যবসায়ীদের সহায়তা করতে রাজ্য সরকার তাদের মাছ সংরক্ষণের জন্য ইন্সুলেটেড বক্স (insulated box) এবং ওজন যন্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মৎস দফতর (Department of fisheries) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি অর্থবর্ষে ছ’হাজার মাছ ব্যবসায়ীকে এই সামগ্রী দেওয়া হবে। যার জন্য ৩১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ওই বাক্সে মাছ রেখে বেচলে তা সহজে নষ্ট হবে না।

জেলায় জেলায় বহু  বিক্রেতা যে পাত্রে মাছ নিয়ে পাড়ায় পাড়ায় ঘোরেন তা তেমন সুরক্ষিত নয়। অতিরিক্ত গরমে মাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই বিষয়টি দফতরের (Department of Fisheries) নজরে এসেছে। তাই এমন মাছ বিক্রেতাদের হাতে ওই  ইন্সুলেটেড বক্স (insulated box) তুলে দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে। দফতরের দাবি, মাছ একদিনের বেশি পুরনো হলেও বরফ দিয়ে তাতে দিব্যি রাখা যাবে (preserve) এবং তা তাড়াতাড়ি নষ্ট হবে না। একইভাবে যাঁরা নতুন মাছ ব্যবসা করছেন বা মাছ কেনাবেচার কারবারে নামার পরিকল্পনা নিয়েছেন সরকারের এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন তাঁরাও।

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...