Friday, June 12, 2026

চতুর্থ টি-২০ ম্যাচে জয় ভারতের, ইংরেজদের হারাল ১৫ রানে

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচে জয় ভারতের। এদিন ইংরেজদের হারাল ১৫ রানে। বল হাতে দাপট হর্ষিত রান এবং রবি বিষ্ণোইয়ের। ব্যাট হাতে দাপট শিভম দুবে এবং হার্দিক পান্ডিয়ার। এই জয়ের ফলে ম্যাচ ম্যাচের সিরিজে ৩-১ ফলাফলে এগিয়ে সূর্যকুমার যাদবের দল।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট দেখায় শিভম দুবে এবং হার্দিক পান্ডিয়া । দু’জনেই করেন ৫৩ রান। তবে ব্যাট হাতে ব্যর্থ ওপেনার সঞ্জু স্যামসন। ১ রান করেন তিনি। ২৯ রান করেন অভিষেক শর্মা। শূন্যরানে আউট হন তিলক ভার্মা এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। ৩০ রান করেন রিঙ্কু সিং। ইংল্যান্ডের হয়ে ৩ টি উইকেট নেন সাকিব মাহমুদ। ২ টি উইকেট নেন জেমি ওভারটন। একটি করে উইকেট নেন কার্শ এবং আদিল রাশিদ।

জবাবে ব্যাট করতে নেমে ১৬৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড । ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়াই চালান হ্যারি বুক। ৫১ রান করেন তিনি। ৩৯ রান করেন ডুকেট। ২৩ রান করেন সল্ট। ভারতের হয়ে তিনটি করে উইকেট হর্ষিত রান এবং রবি বিষ্ণোইয়ের।২ টি করে উইকেট বরুণ চক্রবর্তীর। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল এবং অর্শদীপ সিং।

আরও পড়ুন- মুম্বইয়ের বিরুদ্ধে ভালো খেলেও আটকে গেল ইস্টবেঙ্গল, অ্যাওয়ে ম্যাচে গোল শূন্য ড্র লাল-হলুদের

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...