Sunday, June 28, 2026

৬৮ তম ন্যাশনাল স্কুল গেমস জিমন্যাস্টিকস প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর হাত ধরে খেলাধুলায় আমূল এবং বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে বাংলায়। সেই প্রমাণ মিলেছে বারংবার। কলকাতায় শুরু হয়েছে ৬৮ তম ন্যাশনাল স্কুল গেমস জিমন্যাস্টিক প্রতিযোগিতা। যুবভারতী স্টেডিয়াম, সাই স্টেডিয়াম, হাওড়া ডুমুরজলা এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে জিমন্যাশিয়াম স্টেডিয়ামে এই প্রতিযোগিতা চলবে।

অনুষ্ঠানের উদ্বোধনে এদিন উপস্থিত ছিলেন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমকলমন্ত্রী সুজিত বোস, বিধান নগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ব্রাত্য বসু বলেন, খেলাধুলার প্রতি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা প্রশংসাযোগ্য। সন্তোষ ট্রফি জয়ের পর মুখ্যমন্ত্রীর দেওয়া সংবর্ধনা আমাদের অনুপ্রাণিত করে। এছাড়া তাঁদের চাকরিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মন্ত্রীর কথায়, ক্লাসরুমের গতানুগতিক পড়া এবং সিলেবাসের বাইরে গিয়েও খেলাধুলো অত্যন্ত প্রয়োজনীয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বিভিন্ন ধরনের খেলা অনুপ্রাণিত হচ্ছে আমাদের উচিত এই ধরনের খেলাগুলোকে আরও প্রচার ও প্রসার করা। মুখ্যমন্ত্রীর খেলার জন্য সবাইকে কীভাবে উৎসাহ দেন তা আমরা সকলেই জানি। শুধুমাত্র খেলাধুলার ক্ষেত্রে নয়, সংস্কৃতি পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে তিনি উৎসাহ দিয়েছেন এবং নতুন প্রতিবাদের খুঁজে খুঁজে বের করেছেন। তথ্য বলছে, ২০১১ স্টেট গেমসে প্রতিযোগী সংখ্যা ছিল ৫ হাজারের নিচে। এই মুহূর্তে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজারের বেশি। ন্যাশনাল গেমসের রাজ্য পদক তালিকায় দশ থেকে কুড়ির মধ্যে থাকতো। এখন সেই স্থান এগিয়ে এসে হয়েছে ১ থেকে ১০এর মধ্যে। অর্থাৎ সব মিলিয়ে এই সরকারের আমলে খোলনলচে বদলে গেছে খেলার জগৎও।

আরও পড়ুন- আসানসোলের খনি থেকে অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে যুবকের মৃত্যু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...