Wednesday, May 13, 2026

জাতীয় গেমসে সৌবৃতির রুপো, বিতর্ক সাঁতারে

Date:

Share post:

জাতীয় গেমসে ফের বিতর্ক। এবার বিতর্ক বাংলাকে নিয়ে । বিতর্ক সাঁতারে। যার যেরে মহিলা রিলে রেসে নামতেই পারল না বাংলা। রিলে প্রতিযোগিতায় কে শুরু করবেন এবং কে শেষ করবেন তা নিয়ে প্রতিযোগীদের মধ্যে ঝামেলায় বাংলাকে বাতিলই করে দিলেন আয়োজকেরা।

খবর, দিন তিনেক আগে ২০০ মিটার রিলে ইভেন্টে নামার আগে সতীর্থদের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়েছিলেন সৌবৃতি মণ্ডল। রিলেতে সৌবৃতিকে প্রথম ল্যাপে রাখা হয়েছিল। যদিও তিনি চতুর্থ তথা শেষ ল্যাপে নামতে চান। তা নিয়েই উত্তপ্ত বাদানুবাদ হয় রিলে টিমের অন্য সদস্যদের সঙ্গে সৌবৃতির। এই প্রসঙ্গে সৌবৃতির বক্তব্য, ‘‘আমি আগেই বলেছিলাম সবার শেষে নামব। কিন্তু দল তৈরির সময় সেটা মানা হয়নি। উল্টে আমার সঙ্গে জুনিয়ররাও খারাপ আচরণ করেছে।“ এদিকে, এই ঘটনার জেরে বাংলার নাম এই ইভেন্ট থেকে বাতিল করে দেন আয়োজকরা। তবে বিতর্কের খবর মানতে চাননি কর্তারা। বাংলা দলের শেফ দ্য মিশন বিশ্বরূপ দে দেরাদুন থেকে ফোনে ঝামেলার খবর উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘এখান থেকে ৩০০ কিলোমিটার দূরের হলদিওয়ানিতে হচ্ছে সাঁতারের ইভেন্ট। আমি ওখানে ছিলাম না। আমার কাছে যা রিপোর্ট এসেছে, তাতে তেমন কোনও ঘটনা ঘটেনি। বরং সৌবৃতির সামনে আরও ইভেন্ট থাকায় ওকে ওই ইভেন্টে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হয়েছিল। আর বাংলা দলকে বাতিল করে দেওয়ার খবরও ঠিক নয়। ওই ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা না থাকায়, আমরা নিজেরাই নাম তুলে নিই।’’

এদিকে বিতর্কের দিনই ৩৮তম জাতীয় গেমসে ফের পদক জিতলেন বাংলার সাঁতারু সৌবৃতি মণ্ডল। কিন্তু অল্পের জন্য সোনার হ্যাটট্রিক হল না তাঁর। টুর্নামেন্টে এর আগে ২০০ মিটার ব্যাক স্ট্রোকে এবং ১০০ মিটার ব্যাক স্ট্রোকে সোনা জিতেছিলেন সৌবৃতি। সোমবার ৫০ মিটার ব্যাক স্ট্রোকে মাত্র ০.১ সেকেন্ডের জন্য দ্বিতীয় হয়ে তৃতীয় সোনা হাতছাড়া করলেন হাওড়ার মেয়ে। এদিকে যোগাসনে বাংলাকে সোনা ও রুপো উপহার দিলেন যথাক্রমে ঋতু মণ্ডল ও স্বাতী মণ্ডল। আর্টিস্টিক সিঙ্গল ইভেন্টে সোনা জিতেছেন শিল্পা দাস।

আরও পড়ুন- সরকারি পদের লোভেই বিজেপির কারচুপিতে মদত দিচ্ছেন নির্বাচন কমিশনার! তোপ কেজরির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...