Tuesday, June 23, 2026

আর্থমুভার দিয়ে হাতিকে উত্ত্যক্ত করার অভিযোগ! গ্রেফতার অভিযুক্ত চালক

Date:

Share post:

আর্থমুভার দিয়ে হাতিকে উত্ত্যক্ত করার অভিযোগে চালককে গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি আর্থমুভারটি বাজেয়াপ্ত করা হয়েছে। মালবাজারের এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার ডুয়ার্সের পূর্ব ডামডিমে আপালচাঁদ বনাঞ্চল থেকে বের হয়ে আসা একটি বুনো হাতিকে উত্ত্যক্ত করতে থাকে স্থানীয় কিছু মানুষ। শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে হাতিটি একটি নজরমিনারে ধাক্কা মারে। তখন নজরমিনারটির উপরে ছিলেন পর্যটকরাও। এতে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সকলে। পরে একটি আর্থমুভার নিয়ে এসে হাতিটিকে আক্রমণ করা হয়। হাতিটিও উত্তেজিত হয়ে আর্থমুভারটিতে ধাক্কা দেয়। এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভআইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর্থমুভারের চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানাতে। তার প্রেক্ষিতেই পদক্ষেপ করল পুলিশ। জলপাইগুড়ির ডামডিমের এই ঘটনায় প্রতিবাদে নেমেছেন পশুপ্রেমীরা। বনদফতরের তরফেও নেওয়া হয়েছে ব্যবস্থা।

 

ঠিক কী ঘটেছিল? গত শনিবার ডুয়ার্সের পূর্ব ডামডিমের ঘটনা। আপালচাঁদ বনাঞ্চল থেকে বেরিয়ে আসে হাতিটি। একটি বুনো হাতি দিনভর পশ্চিম ডামডিম ও পূর্ব ডামডিমে সারাদিন অবস্থান করে। আর সেখানেই হাতিটিকে উত্ত্যক্ত করতে থাকে স্থানীয় কিছু মানুষ। শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে হাতিটি একটি নজরমিনারে ধাক্কা মারে। তখন নজরমিনারটির উপরে ছিলেন পর্যটকরাও। এতে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সকলে। পরে একটি জেসিবি নিয়ে হাতিটিকে আক্রমণ করা হয়। হাতিটিও উত্তেজিত হয়ে জেসিবিতে ধাক্কা দেয়। এতে জখমও হয় হাতিটি। অভিযোগ পাওয়ামাত্রই নেওয়া হয় ব্যবস্থা।

আরও পড়ুন- বিতর্ক চাপা দিতে সুব্রত বক্সিকে চিঠি লিখে ‘ক্ষমাপ্রার্থী’ মদন!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...