Saturday, May 2, 2026

মঞ্চে উপেক্ষিত জাকির হুসেন! গ্র্য়ামি জিতলেন ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকা ট্যান্ডন

Date:

Share post:

গ্র্যামির মঞ্চে ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকা ট্যান্ডনের জয়জয়কার।  ‘ত্রিবেণী’ অ্যালবামের জন্য চ্যান্ট অ্যালবাম বিভাগে প্রথম গ্র্যামি জিতলেন সত্তর বছর বয়সি সঙ্গীতশিল্পী চন্দ্রিকা। প্রসঙ্গত, ২০০৯ সালে অ্যালবাম প্রকাশ করেন চন্দ্রিকা। তার ঠিক দুবছর পর ২০১১ সালে কনটেম্পোরারি ওয়ার্ল্ড মিউজিকে গ্র্যামি মনোনয়ন পান। এবার মুকুটে জুড়ল নয়া পালক। পুরস্কার হাতে নিয়ে সকলকে ধন্যবাদ জানান। বলেন, “সঙ্গীত ভালোবাসা। আলোর কিরণ। হাসি।”

তবে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চের বেশ কিছু ঘটনায় তুঙ্গে সমালোচনা। চারবার গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী প্রয়াত শিল্পী জাকির হুসেনের নাম একবারও উচ্চারণ না হওয়ায় জাকিরের ভক্তরা রীতিমতো ক্ষুব্ধ। প্রতি বছর গ্র্যামি অ্যাওয়ার্ডে প্রয়াত শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ বারও ব্যতিক্রম ঘটেনি। বাকি শিল্পীদের স্মরণ করা হলেও, জাকির হুসেনের কথা উল্লেখ করা হয়নি একবারও। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করার সময় একজন লিখেছেন, ‘জাকির হুসেন কোথায়?’ কেউ আবার লিখেছেন, ‘চারবারের গ্র্যামি বিজয়ী জাকির হুসেনের কথা কোথাও উল্লেখ নেই কেন?’ প্রসঙ্গত, এর আগে লতা মঙ্গেশকরকেও শ্রদ্ধা জানাতে ভুলে গিয়েছিল গ্র্যামির মঞ্চ।

আরও পড়ুন- আর্থমুভার দিয়ে হাতিকে উত্ত্যক্ত করার অভিযোগ! গ্রেফতার অভিযুক্ত চালক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...