Thursday, May 14, 2026

দুই মালগাড়ির সংঘর্ষ উত্তরপ্রদেশে, আহত ২ রেলকর্মী, নজরদারি নিয়ে প্রশ্ন

Date:

Share post:

উত্তরপ্রদেশের ফতেপুরে মালগাড়ির পিছনে ধাক্কা আরেক মালগাড়ির। সৌভাগ্যক্রমে দুটি গাড়িই যাত্রীবাহী গাড়ি না হওয়ায় হতাহতের সম্ভাবনা সেভাবে হয়নি। তবে যেভাবে দুটি মালগাড়ির (goods train) ইঞ্জিন ও কোচগুলি ছিটকে পড়ে দুর্ঘটনার জেরে, তা ফের একবার রেলের পরিচালন ব্যবস্থার উপরে প্রশ্ন উঠেছে। বাজেটে রেলের সুরক্ষা খাতে কোনও ঘোষণা করেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। সেই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের এই দুর্ঘটনা রেলযাত্রীদের নিরাপত্তায় মোদি সরকারের চূড়ান্ত অবহেলাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

ফতেপুরের (Fatehpur) পম্ভিপুরের কাছে একটি মালগাড়ি আপ লাইনে দাঁড়িয়ে ছিল। সেই সময় পিছন থেকে আরেকটি মালগাড়ি এসে সেটিকে ধাক্কা মারে। ঘটনার জেরে পাশের মাঠে ছিটকে যায় একটি মালগাড়ির গার্ডের কোচ (guard coach) ও অন্যটির দুটি ইঞ্জিন (engine)। লাইনচ্যুত হয় একাধিক মালগাড়ির কোচ। দুজন রেলকর্মীকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনুজ রাজ ও শিবশঙ্কর যাদব নামে আহত দুই রেলকর্মীর আঘাত অবশ্য গুরুতর ছিল না।

দুর্ঘটনার জেরে আপ লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। কীভাবে এই দুর্ঘটনা, তা নিয়ে তদন্তে ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা। যদিও ভোরবেলা দৃশ্যমানতা কম থাকার দাবি উঠেছে। প্রাথমিক তদন্তের পরে রেলের আধিকারিকরা যদিও দাবি করেছেন পরিচালনগত ত্রুটি কিছু ছিল না। কোনও অবহেলা ছিল না। মানুষের ভুলেই (human error) এই দুর্ঘটনা। এভাবে বারবার বিপদে পড়া সত্ত্বেও রেলে বাজেট বরাদ্দ বাড়িয়ে নিরাপত্তা দেওয়ার পথে হাঁটলেন না রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...