Friday, June 26, 2026

ফের শিরোনামে অযোধ্যা,দলিত তরুণীকে ধর্ষণ-খুন: পিটিয়ে খুন নিরাপত্তারক্ষী!

Date:

Share post:

ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশের অযোধ্যা। এবার দলিত নিরাপত্তারক্ষীকে পিটিয়ে খুন করল একদল অজ্ঞাত পরিচয় যুবক।মৃত ব্যক্তির নাম ধ্রুব কুমার ওরফে বেচাই।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নির্মীয়মাণ আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন ৬০ বছর বয়সি ওই ব্যক্তি। রবিবার মধ্যরাতে তিনি নাইট ডিউটি করছিলেন।সেই সময় একদল যুবক তার উপর হামলা চালায়। লোহার রড, লাঠি দিয়ে তাকে প্রচণ্ড মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।চিকিৎসকরা ওই নিরাপত্তারক্ষীকে মৃত বলে ঘোষণা করেন।

এরই পাশাপাশি, অযোধ্যায় এক দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে এল। জানা গিয়েছে, শুক্রবার রাতে অযোধ্যার বাসিন্দা ওই দলিত তরুণী স্থানীয় ধর্মীয় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। এরপর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। শনিবার অযোধ্যার একটি খাল থেকে বাইশ বছর বয়সি তরুণীর নগ্ন দেহ উদ্ধার হয়। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল।। এমনকি তার চোখ উপড়ে নেওয়া হয় বলে খবর। ইতিমধ্যে বিষয়টি নিয়ে যোগী সরকারের অস্বস্তি বাড়িয়েছে সমাজবাদী পার্টি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দলিত নিরাপত্তারক্ষীকে পিটিয়ে মারার ঘটনায় পরিস্থিতি যে আরও উত্তাল হল।

পুলিশের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট মধুবন কুমার সিং জানিয়েছেন, ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। কিন্তু কী কারণে ওই ব্যক্তির উপর হামলা তা জানার চেষ্টা চলছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...