Wednesday, May 13, 2026

সিজিও কমপ্লেক্সের সামনে দুই নাবালককে রেখে বেপাত্তা মা!

Date:

Share post:

কিছু বুঝে ওঠার আগেই ওরা দেখল, মা কাছে নেই। বয়স একজনের ছয়. অন্যজনের আট। সোমবার দুপুরের ঘটনা। সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে ছেলে-মেয়েকে রেখেই চলে গিয়েছেন মা। অভিযোগ, রাতের দিকে ওই মহিলা এক ব্যক্তিকে বাচ্চা দু’টির নজর রাখতে বলেন। তারপর কোথাও চলে যান। মঙ্গলবার সকাল থেকে এলাকায় বাচ্চা দু’টিকে একা একা ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বাচ্চা দুটো জনে জনে জিজ্ঞেস করছিল, ‘মা কোথায়?’ তাদের মুখে এই কথা শুনে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তারা খবর দেন পুলিশকে। এরপরই ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে নিয়ে যায় বিধাননগর (উত্তর) থানার পুলিশ । তাদের মায়ের খোঁজ করছে পুলিশ।

কেন বাচ্চা দু’টিকে রেখে মা চলে গেলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।শিশু দুটির পরিবারে আর কেউ আছে কি না, সেটাও তদন্ত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এখনও মহিলার কোনও খোঁজ মেলেনি।স্থানীয়রা জানিয়েছেন, প্রায়ই ওই দুই শিশুকে তাদের মায়ের সঙ্গে ওই এলাকায় ঘুরতে দেখা যেত। সোমবার দুপুর থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে ছিল তারা। তখনও অবধি সঙ্গেই ছিলেন তাদের মা।

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...