Thursday, May 14, 2026

যোগেশচন্দ্র কলেজের গভর্নিং বডির সভাপতির পদে বদল, দেবাশিসের জায়গায় অরূপ

Date:

Share post:

যোগেশচন্দ্র ডে কলেজের গভর্নিং বডির সভাপতির পদে বদল। তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে (Debashis Kumar) সরিয়ে নতুন সভাপতি করা হল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে (Arup Biswas)। সরস্বতীপুজোকে (Saraswati Pujo) কেন্দ্র করে যোগেশচন্দ্র আইন কলেজ এবং ডে কলেজে বিতর্ক তৈরি হয়েছিল। তার পরে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

কলকাতা হাই কোর্টের নির্দেশে যোগেশচন্দ্র কলেজের ক্যাম্পাসের বাইরে পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজো হয়। যদিও ডে কলেজের পড়ুয়াদের একাংশের অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও কলেজ ক্যাম্পাসে পুজো করতে পারেননি তাঁরা। তাঁদের পুজো হয়েছে কলেজের পাশে পার্কের সামনে। এই নিয়ে কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তাঁরা। কলেজের অধ্যক্ষ আবার নিজের উদ্যোগে কলেজের ভিতরে ছোট প্রতিমা বসিয়ে পুজো করেন। সব মিলিয়ে জলঘোলা হয়।

এর আগে মধ্য কলকাতার চিত্তরঞ্জন কলেজে পরিচালন সমিতির সভাপতি পদ থেকে জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তাকে সরানো হয়। সেখানে দায়িত্ব দেওয়া হয় শ্যামপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে। এই আবহেই যোগেশচন্দ্র ডে কলেজের পরিচালন সমিতির সভাপতি পদ থেকে দেবাশিসকে সরিয়ে অরূপকে (Arup Biswas) বসানো হল।

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...