Wednesday, May 13, 2026

মার্কিন কংগ্রেসে ন্যান্সি পেলোসির বিরুদ্ধে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত সৈকত

Date:

Share post:

কংগ্রেসে সান ফ্রান্সিসকোর প্রতিনিধিত্ব করার জন্য ন্যান্সি পেলোসির বিরুদ্ধে লড়াইয়ে নামছেন ডেমোক্র্যাটিক রিপাবলিকান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের প্রাক্তন চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালনকারী ভারতীয়-আমেরিকান রাজনৈতিক উপদেষ্টা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৈকত চক্রবর্তী (Saikat Chakraborty)। নিজের এক্স হ্যান্ডেলে নতুন সফরের কথা জানিয়েছেন তিনি। ৩৯ বছর বয়সী সৈকত বর্তমান নেতৃত্বের প্রতি তাঁর হতাশার কথা উল্লেখ করে বলেন যে আমেরিকায় ক্রমশ বিশৃঙ্খলা বাড়ছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তিত রাজনৈতিক দৃশ্যপটের সঙ্গে ট্রাম্প প্রশাসনের তালমিলের ব্যর্থতার কথা উল্লেখ করেন।

প্রগতিশীল রাজনীতির পক্ষে সওয়াল করা চক্রবর্তী তাঁর পোস্টে লেখেন, ” আমি বুঝতে পারছি না, রাষ্ট্রপতি ট্রাম্পের প্রথম মেয়াদের অভিজ্ঞতার পরে, ট্রাম্প- এলন মাস্ক আমেরিকার জন্য ঠিক কী পরিকল্পনা করেছিলেন তা সতর্ক করার পরেও – ডিসির ডেমোক্র্যাটিক নেতারা কীভাবে এতটা পক্ষাঘাতগ্রস্ত হতে পারেন”। এইসব দেখার পরই সৈকত ঘোষণা করেছেন যে তিনি মার্কিন কংগ্রেসে সান ফ্রান্সিসকোর প্রতিনিধিত্ব করার জন্য হাউস ডেমোক্র্যাটিক নেতা ন্যান্সি পেলোসির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৈকত ২০০৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি সিলিকন ভ্যালির প্রযুক্তিবিদদের সঙ্গে কাজ করেছেন এবং মকিংবার্ড নামে একটি ওয়েব ডিজাইন টুল সহ-প্রতিষ্ঠা করেছেন। চক্রবর্তী পরবর্তীতে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের ২০১৮ সালের কংগ্রেসনাল প্রচারণা শুরু করতে সাহায্য করেন। ডেমোক্র্যাটদের প্রতি চক্রবর্তীর বার্তা, আমেরিকানদের জীবনযাত্রার মান এবং নিরাপত্তা কীভাবে উন্নত করা যায় তার জন্য একটি সাহসী দৃষ্টিভঙ্গির প্রয়োজন। সান ফ্রান্সিসকোর প্রতিটি ভোটারের সঙ্গে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে এগোনোই তাঁর প্রাথমিক লক্ষ্য।

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...