Wednesday, June 24, 2026

ফের হার মহামেডানের, হায়দরাবাদের কাছে হারল ৩-১ গোলে

Date:

Share post:

কিছুতেই খারাপ সময় কাটছে মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসির কাছে ৩-১ গোলে হারল সাদা-কালো ব্রিগেড। এদিন লড়াই ছিল ১২ নম্বরে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে ১৩ নম্বরে থাকা মহমেডানের। জিতে এক ধাপ উঠে আসার সুযোগ ছিল সাদা-কালো ব্রিগেডের। তবে তা কাজে লাগাতে পারল না মেহরাজউদ্দিন ওয়াডুর দল।

ম্যাচে এদিন শুরুটা ভাল করেছিল মহামেডান । তবে পালটা আক্রমণ চালাতে ভুল করেনি হায়দরাবাদ। যার ফলে ম্যাচের ২৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। হায়দরাবাদকে গোল করে এগিয়ে দেন মিরান্ডা। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে বক্সের ধার থেকে ফ্রি-কিকে অনবদ্য গোল করে হায়দরাবাদের ব্যবধান বাড়ান রামলুংচুঙ্গা। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকে মহামেডান।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মহামেডান স্পোর্টিং ক্লাব। যার ফলে ম্যাচের ৭৮ মিনিটে ব্যবধান কমায় সাদা-কালো ব্রিগেড। ৭৮ মিনিটে মহামেডানের হয়ে গোল করে মাখন ছোটে । তবে এতেও কোন লাভ হয়নি। কারণ ম্যাচের অতিরিক্ত সময়ে ৩-১ গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। জোসেফ সানি গোল করে মহামেডানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।

আরও পড়ুন- ছোটদের ডার্বিতেও দাপট মোহনবাগানের, লাল-হলুদকে হারাল ৪-২ গোলে

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...