Sunday, May 17, 2026

রাত পোহালেই শুরু মাধ্যমিক, রক্তদান শিবিরের মাইক খোলালেন ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক

Date:

Share post:

রাত পোহালেই শুরু এবারের মাধ্যমিক পরীক্ষা।সোমবার থেকে পরীক্ষা শুরুর আগের দিন আজ, রবিবার পাড়ায় তারস্বরে মাইক বাজিয়ে রক্তদান শিবির চলছিল। আর সেই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে, পরিস্থিতি দেখেই রেগে আগুন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ।ক্ষুব্ধ বিধায়ক মঞ্চে তো উঠলেনই না, এমনকী দলীয় কর্মীদের ধমক দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে খোলালেন সেই মাইক।তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সবাই।

জানা গিয়েছে, রবিবার বালির সাপুইপাড়া এলাকায় রক্তদান উৎসবের আয়োজন করেছিল তৃণমূল। কুমিল্লাপাড়া পল্লিমঙ্গল সমিতির মাঠে সেই রক্তদান শিবির হচ্ছিল। সেই উপলক্ষে সকাল থেকেই তারস্বরে মাইক বাজানো হচ্ছিল এলাকায়। রক্তদান শিবিরের কর্মসূচিতে গিয়ে ওই মাইক বাজানো দেখেই রেগে যান ডোমজুড়ের বিধায়ক কল্যাণ।তিনি স্পষ্ট জানিয়ে দেন, মাইক না খুললে তিনি বেরিয়ে যাবেন।

এরপরই ক্ষুব্ধ বিধায়ক স্পষ্ট জানতে চান, মাইক বাজানো যাবে না বলে সিদ্ধান্ত হওয়ার পরেও কেন মাইক বাজানো হল।বিধা.কের রণংদেহী মূর্তি দেখে দলীয় কর্মীরাও ঘাবড়ে যান।তারা ক্ষমা চাইলেও, বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত মাইক খুলতে বলেন। কল্যাণ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, পরীক্ষার সময় মাইক বাজানো যাবে না। ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে কোনও রকম ব্যাঘাত না ঘটে, তা লক্ষ্য রাখা হবে।

 

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...